মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মহম্মদ আলি পার্ক থেকে সরল ডাক্তাররূপী অসুর

নিঃশর্ত ক্ষমা চাইলেন পুজো উদ্যোক্তারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১৫:৫৮

options
link
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মহম্মদ আলি পার্ক থেকে সরল ডাক্তাররূপী অসুর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কাটল মহম্মদ আলি পার্কের পুজো বিতর্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশেই দুর্গাপ্রতিমার নিচে অসুররূপী ডাক্তারের মূর্তি সরিয়ে দিল পুজো কর্তৃপক্ষ। একই সঙ্গে চিকিৎসকদের কাছে ক্ষমাও চেয়েছে পুজো কমিটি।

Advertisement

[টানা বৃষ্টিতে পচেছে ফুল, পদ্মের দামের কাঁটা বিঁধছে পুজোর বাজারে]

Advertisement

 শুক্রবার মহম্মদ আলি পার্ক পার্কের প্রতিমার ওপর থেকে পর্দা উঠতেই শুরু হয় বিতর্ক। দেখা যায় অসুরের পাশে দাঁড়িয়ে চিকিৎসক। এরপরই প্রতিবাদ শুরু করে বেঙ্গল ডক্টরস ফোরাম। বিপদ বুঝে শনিবার দুপুরে মূর্তির গায়ে ব্যানার টাঙানো হয়। দুটি চিকিৎসকের মূর্তির ওপর লেখা হয় ‘ভুয়ো ডাক্তার’।

Advertisement

[দুর্গা মণ্ডপে ‘সবথেকে বড়’ গণেশ, চ্যালেঞ্জ জলপাইগুড়ির]

পুজো কমিটির সদস্য সন্দীপ শর্মা জানান, শিল্পী কুশ বেরার উপর থিম রূপায়ণের দায়িত্ব ছিল। গোরক্ষপুরের শিশুমৃত্যুতে চিকিৎসকদের গাফিলতির কথা তুলে ধরতেই এই মূর্তি বানান তিনি। অন্যদিকে, পুজো কমিটির কর্তা দীনেশ বাজাজ জানান, জাল ডাক্তারদের অসুররূপে দেখানো হয়েছে এখানে। কিন্তু তাতেও বিতর্ক মেটেনি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। প্রশ্ন উঠে যায় মহম্মদ আলি পার্কের পুজোর ভবিষ্যৎ নিয়ে।

[কার্তিক-গণেশকে ছাড়াই এই পুজোয় আসেন উমা]

মহম্মদ আলি পার্কের পুজো মানেই বাঁধা ভিড়। যে পুজো যতই থিমের বাহারে সেজে উঠুক না কেন, উত্তরে ঠাকুর দেখা মানেই এই পুজোয় ঢুঁ মারা। লম্বা লাইন। চেনা দৃশ্য। এবারও দর্শনার্থীদের সেই অনুভব ফিরিয়ে দিতে তৈরি উদ্যোক্তারা। তবে পুজোর ভাবনায় মিশিয়ে দিয়েছিলেন সমসাময়িকতাও। তাতেই ঘটল বিপত্তি। অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট। ফোন করে উদ্যোক্তাদের ওই বিতর্কিত মূর্তি সরিয়ে দিতে নির্দেশ দেন তিনি। সেইমতো মূর্তি সরিয়ে বিতর্কের অবসান ঘটাল পুজো কমিটি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.