৮ কেজি সোনা নিয়ে দমদম মেট্রোয় পাকড়াও উত্তরপ্রদেশের যুবক

উদ্ধার প্যাকেটবন্দি অসংখ্য সোনার দুল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০১:০১

options
link
৮ কেজি সোনা নিয়ে দমদম মেট্রোয় পাকড়াও উত্তরপ্রদেশের যুবক

সুব্রত বিশ্বাস: ব্যাগের মধ্যে প্রায় ৮ কেজি সোনার দুল। ছোট ছোট প্যাকেটে রাখা। ঢাউস ব্যাগ নিয়েই মেট্র্রোই চাপতে চলেছিলেন এক যুবক। ব্যাগের বহর দেখেই সন্দেহ হয় পুলিশের। স্ক্যান করানোর সময়ই ধরা পড়ে যায় জারিজুরি। বমাল পাকড়াও হয় উত্তরপ্রদেশের বাসিন্দা।

Advertisement

রাস্তা বন্ধ করে মিটিং-মিছিল নয়, নিষেধাজ্ঞা হাই কোর্টের ]

Advertisement

সকল তখন পৌনে নটা। দমদম মেট্রোয় চেনায় ভিড়। সেই সময়ই ঢাউস ব্যাগ হাতে তড়িঘড়ি মেট্রোয় ঢুকছিলেন এক যুবক। বড়সড় ব্যাগ থেকেই সন্দেহ হয় কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের। ব্যাগটিকে স্ক্যানারের তলায় আনা হয়। দেখা যায় ব্যাগের মধ্যে অজস্র প্যাকেটে ফুলের মতো কিছু সাজানো হয়েছে। সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। নিয়ে যাওয়া হয় বেলগাছিয়া আরপিএফ পোস্টে। সেখানে ব্যাগ খুলতেই বেরিয়ে আসে সোনা। অসংখ্য সোনার দুল ছোট ছোট প্যাকেটে নিয়েই চলেছিলেন ওই যুবক। সমস্ত সোনার দুল ওজন করে মোট ওজন দাঁড়ায় প্রায় ৮ কেজি। এরপরই যুবককে তুলে দেওয়া হয় সিঁথি থানার হেফাজতে। জানা যাচ্ছে যুবকটি উত্তরপ্রদেশের বেরিলির বাসিন্দা। জেরায় সে জানায়, উত্তরপ্রদেশ থেকে সোনা সে কলকাতায় বিশেষ কারণে নিয়ে আসছিল। কিন্তু তা অবৈধ নয়। তখন তাঁর থেকে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়। কিন্তু ধৃত জানায়, কাগজপত্র আনতে সে ভুলে গিয়েছে। স্বাভাবিকভাবেই তার উত্তরে সন্তুষ্ট হয়নি পুলিশ। আরও জেরা করে সঠিক তথ্য জানার চেষ্টা চলছে।

Advertisement

 ভাগাড় কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের পরিবেশবিদ সুভাষ দত্তের ]

বেলগাছিয়া আরপিএফ ইনস্পেক্টর এম কে পাণ্ডে জানিয়েছেন, ৮ কেজি সোনা আসলে কানের দুল। ছোট ছোট প্যাকেটে মুড়ে তা ওই যুবক নিয়ে যাচ্ছিল। কিন্তু ব্যবসার কারণে নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত দিনকয়েক আগে সোনা পাচার করতে গিয়ে শিয়ালদহ থেকে ধরা পড়ে দুই পাচারকারী। সেখানেও ছিল উত্তরপ্রদেশ যোগ। জানা গিয়েছিল, কোনও কারণে উত্তরপ্রদেশে সোনার চাহিদা বেড়েছে। তাই সোনা পাচারও বেড়েছে। কলকাতাকে করিডর করেই চলছে পাচার চক্র। জ্যাকেটের ভিতরে গোপন পকেটে চলছিল পাচার। তবে পুলিশি তপরতায় ধরা পড়ে যায় পাচারকারীরা। এবারও এই উত্তরপ্রদেশের যুবক সোনা পাচারের সঙ্গে যুক্ত কিনা তা জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.