Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Calcutta High Court

শিশুশ্রম দণ্ডনীয় অপরাধই, দম্পত্তির ‘মানবিকতা’র যুক্তি খারিজ করে জানাল হাই কোর্ট

টেকনো সিটি থানায় দায়ের হওয়া মামলা খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযুক্ত এক দম্পতি।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২১:৫১

link
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২১:৫১

options
link
শিশুশ্রম দণ্ডনীয় অপরাধই, দম্পত্তির ‘মানবিকতা’র যুক্তি খারিজ করে জানাল হাই কোর্ট zoom
কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি
Advertisement

মানবিকতা নাকি শিশুশ্রম, এ নিয়ে প্রশ্ন তুলে এক দম্পতির আনা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। ১৫ বছরের নাবালিকাকে গৃহ পরিচারিকার কাজে রাখার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। মামলা খারিজ করে বিচারপতি উদয় কুমার জানিয়েছেন, নাবালিকার পরস্পর বিরোধী বয়ানে তথ্যগত বিতর্ক তৈরি হয়েছে, যা সিআরপিসি-র ৪৮২ ধারার প্রাথমিক পর্যায়ে মীমাংসা করা সম্ভব নয়।

টেকনো সিটি থানায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত এক দম্পতি মামলা খারিজের আবেদন জানিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৫০৬ ও ৩৪ ধারা, জুভেনাইল জাস্টিস আইনের ৭৫ ধারা এবং শিশুশ্রম আইনের ১৪ ধারায় মামলা রুজু হয়। ২০২২ সালের ৩০ নভেম্বর রাত ৯টা ২৫ মিনিট নাগাদ চাইল্ডলাইনের একটি দল সাপুরজি হাউজিং কমপ্লেক্সের ফ্ল্যাট থেকে ১৫ বছরের কিশোরীকে উদ্ধার করে। অভিযোগ, তাকে ভুলভাবে আটকে রেখে ১৫০০ টাকা মাসিক বেতন এবং থাকা-খাওয়ার বিনিময়ে বাচ্চা সামলানো-সহ ঘরের অন্যান্য কাজ করানো হত। পরে পুলিশ ১৬১ ও ১৬৪ ধারায় বয়ান রেকর্ড করে চার্জশিট জমা দেয়।

Advertisement

অভিযুক্তদের আইনজীবীর দাবি, কোনও কাজের চুক্তি ছিল না। মেয়েটি পারিবারিক সমস্যায় পড়ায় মানবিক কারণে আশ্রয়, খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছিল। যে টাকা দেওয়া হয়েছিল, তা বেতন নয়, স্বেচ্ছায় সাহায্য। আদালত জানায়, কেস ডায়েরিতে এমন তথ্য রয়েছে যা থেকে মনে হচ্ছে টাকার বিনিময়ে তাকে দিয়ে গৃহস্থালির কাজ করানো হয়েছে। তাই এই পর্যায়ে ‘সাহায্য’ করার যুক্তি গ্রহণ করা যায় না। বিষয়টি বিচারে প্রমাণ সাপেক্ষ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.