Kolkata

জামিনে বাড়ি ফিরতেই বিবাদ! খাস কলকাতায় ‘খুনে’র অভিযোগে গ্রেপ্তার দম্পতি

জামিনে ছাড়া পেয়ে বাড়ি এসেছিলেন অভিযুক্ত। ফের খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন ওই যুবক। শুধু তাইই নয়, পাকড়াও করা হয়েছে অভিযুক্তের স্ত্রীকেও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। ধৃতের নাম মহম্মদ নেহালউদ্দিন ও নেহা পারভিন।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৯:০০

options
link
জামিনে বাড়ি ফিরতেই বিবাদ! খাস কলকাতায় ‘খুনে’র অভিযোগে গ্রেপ্তার দম্পতি
প্রতীকী ছবি।

জামিনে ছাড়া পেয়ে বাড়ি এসেছিলেন অভিযুক্ত। ফের খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন ওই যুবক। শুধু তাইই নয়, পাকড়াও করা হয়েছে অভিযুক্তের স্ত্রীকেও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। ধৃতের নাম মহম্মদ নেহালউদ্দিন ও নেহা পারভিন। ওই দম্পতির একটি দু’মাসের সন্তান আছে। মায়ের সঙ্গে ওই সদ্যোজাতও হেফাজতে বলে খবর।

Advertisement

ওই দম্পতির বাড়ি পূর্ব কলকাতার বেনিয়াপুকুর এলাকার সুরেশ সরকার রোডে। স্থানীয় এক পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল মহম্মদ নেহালউদ্দিনকে। গতকাল, রবিবার তিনি জামিনে ছাড়া পেয়ে বাড়ি আসেন। অভিযোগ, নেহালউদ্দিন বাড়ি এসেছেন, সেই খবর পেয়ে পূর্বের ঘটনার অভিযোগকারী ওই পরিবারের সদস্যরা সেখানে হাজির হয়েছিলেন। দুই পরিবারের মধ্যে বিবাদ, চেঁচামেচি বেধে যায়। অভিযোগকারী ওই পরিবারের সদস্য ছিলেন খুশবু হালদার।

Advertisement

অভিযোগ, ঝামেলা-চেঁচামেচির মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন খুশবু। দ্রুত তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল, মহম্মদ নেহালউদ্দিন ও নেহা পারভিনের জন্য মারা গিয়েছেন খুশবু। ওই দম্পতিই ঝামেলা, বিবাদ শুরু করেছিলেন! থানায় মৃতার পরিবারের তরফে ওই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। আজ, সোমবার পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে। পুলিশ হেফাজতে রাখা হয়েছে স্বামী-স্ত্রীকে। ওই দম্পতির ২ মাসের সন্তানও রয়েছে। ওই খুদে মায়ের সঙ্গে রয়েছে বলে খবর। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.