‘শওকত মাছ চোর’। ছাব্বিশ নির্বাচনে তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে নিয়ে এই গান ব্যাপক ভাইরাল হয়েছিল। এবার সেই গানের প্যারোডি বানালো সিপিএম (CPM Parody)। ‘ভোট চোর’ গান তৈরি করল তারা। লক্ষ্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।
আরও পড়ুন:
এসআইআর নিয়ে ‘কাঠগড়ায়’ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বাকি নির্বাচন কমিশনারের আপত্তিকে পাত্তা দেননি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদন এমনটাই দাবি করা হয়েছে। তারপরই মমতা তৃণমূল থেকে জাতীয় কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি ভোট চুরির অভিযোগ তুলেছে। এবার সেই অভিযোগকে সামনে রেখে প্যারোডি বানাল সিপিএম। গানটি ছাব্বিশ নির্বাচনের সময় ভাইরাল শওকত মাছ চোরের অনুকরণে তৈরি। গানের লাইন, ‘ইলেকশন কমিশনে সঙ্গী হয়ে এসে, মোদির কথায় ভোট কেটে ব্যাটা গেল ফেঁসে। ভোট চোর, ভোট চোর। জ্ঞানেশ তো ভোট চোর।’
এই প্যারোডি সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। নেট নাগরিকদের একাংশ ক্ষোভ উগড়ে দিয়েছে। অনেকের আবার মত, বিষয়টি একটি সংবাদমাধ্যমের তদন্তমূলক প্রতিবেদন। তদন্ত হোক। তার আগে এই সবের কোনও মানে নেই। উল্লেখ্য, দেশজুড়ে এসআইআরে ১৩ কোটি ভোটারের নাম বাদ গিয়েছে। বঙ্গে প্রায় ৩৯ লক্ষ ট্রাইব্যুনালে বিচারাধীন। অভিযোগ উঠছে প্রক্রিয়া চলাকালীন অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী একাধিকবার আপত্তি জানালেন তা শোনা হয়নি। তা নিয়ে উত্তাল দেশীয় রাজনাীতি। এবার জ্ঞানেশকে বিঁধে প্যারোডি গান তৈরি করল সিপিএম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী