সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনধ সফল করতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়লেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ সোমবার বনধ পালন করতে জেলায় জেলায় সিপিএম কর্মীরা রাজপথ কামড়ে থাকবেন বলেও রবিবার হুঁশিয়ারি দিলেন সূর্য৷ সংবাদমাধ্যমে সূর্যকান্ত সাফ জানিয়েছেন, সোমবার বনধ হবেই৷ বনধ ব্যর্থ করতে এলে পরিণাম ভাল হবে না বলেও হুঁশিয়ারি দেন এই বাম নেতা৷ বনধের দিনে অশান্তি তৈরি হলে তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে বলে পালটা আক্রমণ করেন সূর্য৷
[মানিকচকে গুলিবিদ্ধ শিশুকে আনা হল শহরে, এসএসকেএম-এ ভরতিতে হয়রানি]
পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি-সহ কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে সোমবার ভারত বনধ ডেকেছে কংগ্রেস ও বামফ্রন্ট৷ নীতিগত কারণে বনধের বিরোধিতা করা হলেও বনধের ইস্যুকে সমর্থন জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ বিজেপি বিরোধী লড়াইয়ে বাম-কংগ্রেসের পাশে থাকলেও তৃণমূল যে বনধ বিরোধী তা আগেই সংবাদমাধ্যমে দলের অস্থান স্পষ্ট করেছেন পার্থ৷ ফলে, বনধের বিরোধিতা ও কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সোমবার পথে নামার ডাক দিয়েছে শাসকদল তৃণমূল৷
[বেড থেকে পড়ে ভেন্টিলেশনে রোগিণী, নিউ আলিপুরের নার্সিংহোমে উত্তেজনা]
সরকারের তরফে বনধ রুখতে সমস্ত আয়োজনও সেরে ফেলা হয়েছে৷ সোমবার শহরে অতিরিক্ত বাস চালানো হবে বলেও পরিবহণ দপ্তর সূত্রে ঘোষণা করা হয়েছে৷ অতিরিক্ত ৮০০টি বাসের ব্যবস্থা থাকছে এদিন৷ অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সচল রাখতেও বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ পথে বেরিয়ে সমস্যা হলে সাহায্যের জন্য হাত বাড়াবে পুলিশ৷ বাস ভাঙচুর হলে বিমারও ব্যবস্থা করেছে পরিবহণ দপ্তর৷ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন থাকবে বলেও জানানো হয়েছে৷ ফলে, বনধ রুখতে প্রশাসনিক তোড়জোড় শুরু হতেই পালটা চ্যালেঞ্জ জানানো ছাড়া আর কোনও পথই আপাতত খোলা ছিল নেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের কাছে৷ ফলে, বনধের আগে নিষ্ক্রিয় কর্মীদের চাঙ্গা করতে সর্বশেষ অস্ত্রেও শান দিয়ে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে শাপমোচন ঘটানোর চেষ্টা করেন সিপিএমের রাজ্য সম্পাদক৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের