নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: ফের বারাকপুর কমিশনারেট এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা৷ গৃহবধূকে বেঁধে রেখে, তাঁর সন্তানদের মাথায় বন্দুক ঠেকিয়ে অবাধে লুঠপাট চালাল ছয়-সাত জনের একটি ডাকাতদল৷ বৃহস্পতিবার গভীর রাতে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড় থানা এলাকার পলতা কল্যাণগড় এলাকায়৷ ওই এলাকার বাসিন্দা বিদ্যুত্ দত্তের বাড়িতে হানা দিয়ে পাঁচ লক্ষ টাকা নগদ-সহ দশ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় ডাকাতদল৷
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুত্বাবু স্পেয়ার পার্টসের আমদানি-রফতানির ব্যবসা করেন৷ ব্যবসার কাজে কয়েকদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলেন৷ বাড়িতে ছিলেন বিদ্যুত্বাবুর স্ত্রী বীথিকাদেবী ও দুই সন্তান বিশ্বজিত্ ও নেহা৷ বীথিকাদেবী পেশায় একজন ব্যাঙ্ককর্মী৷ তিনি জানিয়েছেন, ঘটনার দিন তাঁদের তিনতলা বাড়ির একতলায় ছেলে মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন তিনি৷ এদিন রাত দু’টো নাগাদ পিছনের দরজা খোলার আওয়াজে ঘুমে ভেঙে যায় তাঁর৷ হঠাত্ দেখেন ছয়-সাতজন সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে আসে৷ বীথিকাদেবী কিছু বুঝে ওঠার আগেই তাঁর হাত, পা ও মুখ বেধে দেয় দুষ্কৃতীরা৷ দুই ছেলে মেয়ের মাথায় বন্দুক ধরে আলমারির চাবি দেওয়ার জন্য হুমকি দেয়৷ বীথিকাদেবী জানিয়েছেন, প্রায় দেড় ঘণ্টা ধরে অপারেশন চালায় ডাকাতরা৷ যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, পুলিশকে ডাকলে মেয়েকে তুলে নিয়ে যাবে৷
সর্বশেষ খবর
-
‘ইনফান্তিনোকে সরালে…’, ফিফা সভাপতির পাশে ট্রাম্প, ফুটবল দুনিয়াকে ‘হুমকি’ মার্কিন প্রেসিডেন্টের?
-
স্বাধীনতা দিবসের প্রাক্কালে খুদের টিফিনবক্স সেজে উঠুক তেরঙ্গায়, রইল ৪ সহজ রেসিপি
-
জম্বি ড্রাগে ছেয়েছে পাঞ্জাব! ভিডিও পোস্ট করলেন ভাজ্জি, সাংসদকে তুমুল ট্রোল নেটিজেনদের
-
মাথার উপর দিয়ে চলে গেল ট্রাক! আমেরিকায় ভারতীয় ইঞ্জিনিয়ারের মর্মান্তিক মৃত্যু
-
ডিজিটাল ভারতের সাফল্যের মূল্য যেন সাধারণ মানুষকে চোকাতে না হয়!