মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীর বাড়িতে লুট, চাঞ্চল্য ভবানীপুরে

ভোররাতে শহরে দুঃসাহসিক ডাকাতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০১৮, ১১:২৩

options
link
মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীর বাড়িতে লুট, চাঞ্চল্য ভবানীপুরে

অর্ণব আইচ: ভোর রাতে শহরে দুঃসাহসিক ডাকাতি। ভবানীপুরে ব্যবসায়ীর বাড়িতে ঢোকে মাথার রিভলভার ঠেকিয়ে লুটপাট চালাল দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে লক্ষাধিক টাকা সামগ্রী। তদন্তে ভবানীপুর থানার পুলিশ।

Advertisement

[বন্দরে কুখ্যাত দুষ্কৃতী খুনে বিহার থেকে গ্রেপ্তার সন্দেহভাজন]

Advertisement

ভবানীপুরের আনন্দ ব্যানার্জি লেনে সপরিবারে থাকেন ব্যবসায়ী মোহিত আগরওয়াল। এলাকায় ধনী বলেই পরিচিত তিনি। পুলিশকে ওই ব্যবসায়ী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ দুটি তালা ভেঙে তাঁদের বাড়িকে ঢোকে ৪ জন দুষ্কৃতী। প্রত্যেকের মুখে কালা কাপড় বাঁধা ছিল। বাড়িতে ঢুকে মোহিত আগরওয়াল ও তাঁর পরিবারের সদস্যের প্রথমে হুমকি দেয় দুষ্কৃতীরা। এরপরই মাথায় বন্দুক ঠেকিয়ে সবাইকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। অবাধে চলে লুটপাট। শেষপর্যন্ত, ওই ব্যবসায়ীর স্ত্রী যখন ভবানীপুর থানায় ফোন করেন, ততক্ষণে চম্পট দিয়েছে ৪ দুষ্কৃতী। মোহিত আগরওয়ালের দাবি, ক্যামেরা, সোনা চেন-সহ লক্ষাধিক টাকা সামগ্রী খোয়া গিয়েছে।

Advertisement

dacoity1_web

ব্যবসায়ী মোহিত আগরওয়ালের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যারা এই লুটপাট চালিয়েছে, তারা ওই ব্যবসায়ীর পূর্ব পরিচিত। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এদিকে, সকালে এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার অন্যতম অভিজাত এলাকা বলে পরিচিত ভবানীপুর। এই অঞ্চলে বহু অবাঙালি ও ধনী ব্যবসায়ী থাকেন।

[চেতলায় গৃহবধূ খুনে মোটিভ নিয়ে ধন্দে পুলিশ, অপরাধ কবুল ধৃত স্বামীর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.