Shantanu Sinha Biswas

একাধিকবার তলব, জারি লুক আউট নোটিস, অবশেষে ইডি দপ্তরে ডিসিপি শান্তনু সিনহা

ভোটের মুখে ডিসিপি শান্তনুর বাড়িতে বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে অভিযান চালান আধিকারীকরা। বৃহস্পতিবার সকালে তিনি হাজিরা দেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৩:৪৭

options
link
একাধিকবার তলব, জারি লুক আউট নোটিস, অবশেষে ইডি দপ্তরে ডিসিপি শান্তনু সিনহা
ইডি দপ্তরে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। নিজস্ব চিত্র

একাধিকবার তলব। জারি লুক আউট নোটিস। অবশেষে ইডি দপ্তরে হাজিরা দিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (Shantanu Sinha Biswas)। বৃহস্পতিবার সকালে তিনি হাজিরা দেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

Advertisement

এক সময়ে কালীঘাটের দায়িত্বে থাকা এই পুলিশ অফিসারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। কসবার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ডিসিপি শান্তনুর বিরুদ্ধে অভিযোগ, সোনা পাপ্পুর বিরুদ্ধে যে জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগ উঠেছে তার সঙ্গে ডিসিপি যুক্ত রয়েছেন। সোনা পাপ্পুর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাতেও শান্তনুকে সন্দেহের তালিকায় রাখছেন তদন্তকারীরা। এছাড়াও বালি পাচার সংক্রান্ত মামলাতেও তাঁকে অভিযুক্ত করা হয়েছে। 

Advertisement

উল্লেখ্য, ভোটের মুখে ডিসিপি শান্তনুর বাড়িতে বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে অভিযান চালান আধিকারীকরা। রাত ২টো পর্যন্ত ডিসির বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। তল্লাশির পরদিনই শান্তনুর দুই পুত্র সায়ন্তন ও মণীশকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন কেউ ইডি দপ্তরে হাজিরা দেননি। তলব করা হয় শান্তনুকে। কিন্তু কাজের অজুহাত দেখিয়ে একাধিকবার হাজিরা এড়িয়ে যান শান্তনু। এরপরই ডিসিপির বিরুদ্ধে লুক আউট নোটিস  জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে বৃহস্পতিবার ইডি দপ্তরে গেলেন ডিসিপি শান্তনু।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.