অর্ণব আইচ: যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় শহর কলকাতায়। বুধবার সকালে ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লির একটি দোকানের ভিতর থেকে উদ্ধার হয় ওই যুবকের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ইতিমধ্যেই দেহটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটকও করা হয়েছে। কিন্তু কী কারণে খুন করা হল ওই যুবককে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, পেশায় রিকশা চালক গৌতম ঘোষ নামক ওই যুবক। সংসারের দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। মঙ্গলবার রাতেও এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। কথাও হয়েছে। এরপর বুধবার সকালে স্থানীয়রাই গৌতমের রক্তাক্ত দেহ এলাকার একটি দোকানের ভিতর পড়ে থাকতে দেখেন। খবর পেয়েই পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
কিন্তু কী হয়েছিল গত রাতে? কী কারণে নৃশংসভাবে খুন করা হল গৌতমকে? কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, এ বিষয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। তবে দ্রুতই রহস্যের কিনারা করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও। ঘটনাস্থলে আনা হয়েছে পুলিশ কুকুরও। সেইসঙ্গে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারি কিছুদিয়েই মাথা থেঁতলে খুন করা হয়েছে গৌতমকে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবেই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: ভোররাতে ভয়াবহ আগুন বনগাঁয়, গোটা পাড়াকে বাঁচালেন ‘চিনু পাগলি’]
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে