সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ রাজ্যজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু। বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের। বেশ কিছুদিন ধরেই জ্বর-সহ ডেঙ্গুর একাধিক উপসর্গ ছিল মৃতের।
জানা গিয়েছে, মৃতের নাম ভরত দাস। বয়স ৫৪ বছর। উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। ডেঙ্গুর একাধিক উপসর্গও ছিল তাঁর। স্বাভাবিকভাবেই পরবর্তীতে তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। ১২ নভেম্বর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সোমবার গভীর রাতে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।
[আরও পড়ুন: মা কালীর পাশেই দুর্গার আরাধনা, ভাইফোঁটার পর একসঙ্গে হয় দুই দেবীর বিসর্জন]
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে রাজ্যজুড়ে ক্রমশ থাবা চওড়া করছে ডেঙ্গু। জেলার পাশাপাশি শহর কলকাতার বহু মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। চিকিৎসায় অনেকেই যেমন সু্স্থ হয়ে উঠছেন তেমনই মৃত্যুর ঘটনাও ঘটছে। পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য সরকার। আমজনতাকে সচেতন করার পাশাপাশি মশা নিধনে স্প্রে করা হচ্ছে। তা সত্ত্বেও আক্রান্ত হচ্ছেন অনেকেই।
[আরও পড়ুন: ‘পরিকল্পিত খুন’, জয়নগরে তৃণমূল নেতা হত্যায় গ্রেপ্তার ১, জেরায় সূত্র খুঁজছে পুলিশ]
সর্বশেষ খবর
-
ধুলিয়ান পুরসভায় অনাস্থা প্রস্তাব, ১৫-০ ভোটে অপসারিত পুরপ্রধান
-
পাটায়ার সমুদ্রে মার্কিন রণতরী, ৫ হাজার ‘খদ্দেরে’র আগমনে হাসি যৌনপল্লিতে! কেন বাধা প্রশাসন?
-
‘অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়ন সম্ভব নয়’, দিল্লি-ঢাকা চাপানউতরের মাঝেই বললেন ত্রিবেদী
-
তৃপ্তি-রশ্মিকা নন! আমিই ‘ন্যাশনাল ক্রাশ’, রবি কিষানের রসিক টনিকে ‘ডেলুলু’ তোপ নেটভুবনের
-
‘তথ্য লুকোবেন না’, জরুরি বৈঠকে ডেঙ্গু রুখতে নভেম্বর পর্যন্ত নজরদারির নির্দেশ শুভেন্দুর