স্টাফ রিপোর্টার: দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী করতে বিরুদ্ধ মতের পক্ষে জোরালো সওয়াল করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ বৃহস্পতিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একইসঙ্গে গণতন্ত্রের সপক্ষে এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে বার্তা দিলেন রাষ্ট্রপতি৷
বহুত্ববাদকে আগেও গুরুত্ব দিয়েছেন প্রণববাবু৷ এদিন তিনি বলেন, “সংসদীয় গণতন্ত্রে বিরু মত না থাকলে গণতন্ত্র আরও শক্তিশালী হতে পারে না৷ এখানে সংবাদমাধ্যমের ভূমিকা আছে৷” এদিন বাংলা সংবাদপত্র ‘আজকাল’-এর ৩৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন প্রণববাবু৷ দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা প্রসঙ্গে তাঁর বিরক্তি গোপন করেননি তিনি৷ রাষ্ট্রপতি বলেন, “আমরা যেন ক্রমেই অসহিষ্ণু হয়ে পড়ছি৷ গণতন্ত্রে অসহিষ্ণুতার কোনও জায়গা নেই৷ গণতন্ত্রে সবসময়েই সহিষ্ণু হতে হবে৷ ভিন্ন মতকে মানতেই হবে৷ ভিন্ন মত ছাড়া গণতন্ত্র হয় না৷” সাম্প্রতিককালে কেন্দ্র-রাজ্য সম্পর্কের রসায়ন নিয়ে মাঝেমধ্যেই অসহিষ্ণুতার অভিযোগ উঠেছে৷ এমতবস্থায় অসহিষ্ণুতার বিরুদ্ধে রাষ্ট্রপতির মুখ খোলাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ এদিন রাষ্ট্রপতি আরও বলেন, “সংসদীয় গণতন্ত্রে বিতর্ক হবে, বিরুদ্ধ মত উঠবে, তারপর সিদ্ধান্তে আসতে হবে৷ আমি নেতিবাচক মত পোষণ করছি না৷ ইতিবাচক থেকেও বিতর্ক হতে পারে৷” প্রণববাবুর মতে, জনমত তৈরিতে সংবাদপত্রের কার্টুনের বড় ভূমিকা আছে৷ তিনি বলেন, “আমি কার্টুন খুব পছন্দ করি৷ যখন পাইপ ছেড়ে দিলাম, কার্টুনিস্টরা বলতেন, আপনি তো পাইপ ছেড়ে স্বাস্থ্যের উন্নতি করলেন৷ কিন্তু আমাদের কার্টুনের উন্নতি
কলকাতা যে ভারতীয় সংবাদপত্র এবং সাংবাদিকতার আঁতুড়ঘর তা তিনি মনে করিয়ে দেন৷ প্রথম সংবাদপত্র হিকিজ গেজেট এখান থেকে প্রকাশিত হয়৷ বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, “স্বদেশি আমলে প্রায় প্রত্যেক সংবাদপত্র জাতীয়তাবাদি আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিল৷ দেশ স্বাধীন হওয়ার পর সংবাদপত্রের সম্প্রসারণ ঘটেছে৷ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আরও পরিবর্তন হবে৷” এদিন অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, আজকালের সম্পাদক অশোক দাশগুপ্ত, প্রাক্তন ক্রিকেটার তথা সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম প্রমুখ৷ দেশের বাঙালি রাষ্ট্রপতি নিয়ে প্রবল গর্বের কথা জানান ফিরহাদ৷ একইসঙ্গে রাষ্ট্রপতির সামনেই তিনি বলেন, “আমরা আশা করব ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বাংলা থেকে হোক৷”
(বাণিজ্য সম্মেলনে এবার মমতার নজর কোন দিকে?)
সর্বশেষ খবর
-
দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষ নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?