গোবিন্দ রায়: আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের তরফে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। সেখানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। থাকার কথা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিশিষ্টজনের। আর সেই উপলক্ষে শহর ঢাকা থাকবে নিরাপত্তার নিশ্ছিদ্র বেড়াজালে। ওই একই দিনে স্কুল শিক্ষক নিয়োগের জন্য TET-এর দিন ধার্য করেছে পর্ষদ। তা বাতিলের আর্জি জানিয়ে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।
দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, আগামী ২৪ তারিখ শহরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। টেট পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা থাকলেও সমস্যায় পড়তে পারেন তাঁরা। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধা হতে পারে। সেই কারণে ওই দিন TET বাতিল করার আর্জিতে মামলা দায়ের করতে চান বলে হাই কোর্টে আবেদন জানান দিলীপ ঘোষ।
[আরও পড়ুন: ৩৭০ ধারা বিলোপ বৈধ, রায় সুপ্রিম কোর্টের, নির্বাচনের ডেডলাইন বেঁধে দিল শীর্ষ আদালত]
এর আগে প্রাইমারি টেট হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। কিন্তু কোনও কারণে ১০ তারিখ পিছিয়ে নতুন করে ২৪ তারিখ পরীক্ষার দিন ধার্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। অন্যদিকে, ব্রিগেডে গীতাপাঠের আসরও দুপুরে। ফলে ওই সময়ে কলকাতার রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। বহু গাড়ির রুট ঘুরিয়ে দেওয়া হতে পারে। যার জেরে পরীক্ষার্থীরা পথে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন দিলীপ ঘোষ। সোমবার এসব জানিয়ে তিনি হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন। সূত্রের খবর, পরীক্ষা বাতিল করা সম্ভব নয় বলে মত প্রধান বিচারপতির। তবে তিনি দিলীপ ঘোষকে এ বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।
[আরও পড়ুন: ব্রিগেডে গীতাপাঠ, মোদির মঞ্চে ঠাঁই হচ্ছে না সুকান্ত-শুভেন্দুর!]
সর্বশেষ খবর
-
প্রায় দেড়শো ইনজেকশনের যন্ত্রণা! যমজ সন্তানের মা হলেন অনুষ্কা, কী নাম রাখলেন?
-
বঙ্গে ফের নিম্নচাপের চোখরাঙানি, ভাসতে পারে কলকাতা-সহ গোটা রাজ্য
-
আগুনের গ্রাসে শিশুপ্রাণ! মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩ সদ্যোজাত
-
‘মস্তানি’ দেখিয়ে ডুরান্ড জয়, তারপরই সৌরভের ফোন দেবব্রতকে, হাবাসকে আনার নেপথ্যে কি ‘দাদা’র বুদ্ধি?
-
১০ দিন পরেও বাদল অধিবেশনের সমাপ্তি হয়নি, আসন পুনর্বিন্যাস বিলে মোদি সরকারের নয়া কৌশল?