Dilip Mondal

পুরী থেকে পুলিশের জালে, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলার পর মামলা! রক্ষাকবচ চেয়ে ছুটলেন হাই কোর্টে

মামলার দ্রুত শুনানি চেয়েই সোমবার ফের আদালতের দ্বারস্থ হন দিলীপের আইনজীবী কিশোর দত্ত।

গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: আগস্ট ১৭, ২০২৬, ১৩:২০

options
link
পুরী থেকে পুলিশের জালে, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলার পর মামলা! রক্ষাকবচ চেয়ে ছুটলেন হাই কোর্টে
রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে বিষ্ণপুরের বিধায়ক দিলীপ মণ্ডল।

গত ২৭ মে পুরীর হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল (Dilip Mondal)। হুমকি দেওয়া, গন্ডগোল পাকানো-সহ একাধিক অভিযোগে জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়। চারটি এফআইআর চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলার দ্রুত শুনানি চেয়েই সোমবার ফের আদালতের দ্বারস্থ হন দিলীপের আইনজীবী কিশোর দত্ত।

Advertisement

আদালতের দিলীপের আইনজীবীর বক্তব্য, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এফআইআরের পর এফআইআর দায়ের হয়েই চলেছে। প্রায় প্রতিদিনই তাঁ মক্কেলের বিরুদ্ধে একটি করে এফআইআর রুজু করছে পুলিশ। ৪ টি মামলা থেকে বেড়ে এখনও পর্যন্ত এফআইআরের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯-এ। তাই দ্রুত শুনানি প্রয়োজন বলে আদালতের আবেদন জানানো হয়। কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু বিচারপতি ভট্টাচার্য আবেদন গ্রহণ করেননি। তিনি জানান, দিলীপ মণ্ডলের একটি মামলার শুনানি হতে পারে আগামী শুক্রবার। তালিকা মেনেই দিলীপের আবেদন শুনবে আদালত।

Advertisement

ভোটের ফলাফল প্রকাশের পর সমাজমাধ্যমে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের (TMC MLA Dilip Mondal) একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাঁকে কার্যত হুমকি দিতে দেখা যায়। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিতেও শোনা গিয়েছে তাঁকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই দিলীপের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। 

Advertisement

এরপর গত ১৪ মে, সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে যায় পুলিশ ও ব়্যাফ। ওই তল্লাশি অভিযানের পর থেকেই বেপাত্তা ছিল বিধায়ক। তাঁর খোঁজে তল্লাশি চালিয়েছিল পুলিশ। রক্ষাকবচের আর্জি জানিয়ে আগেও কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। আত্মগোপনের  শত চেষ্টা করেও শেষমেষ পুরীর হোটেল থেকে তাঁকে পাকড়াও করেছিল পুলিশ। এবার ফের রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ বিষ্ণুপুরের বিধায়ক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.