সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন। তার আগেই অযোধ্যার ‘মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর’ সম্প্রসারণের প্রথম পর্যাযের কাজ শেষ হওয়ার কথা ছিল। সেই মতোই কাজ এগোচ্ছে। সূত্রের খবর, আগামী ৬ জানুয়ারি থেকে দেশের একাধিক বড় শহরের সঙ্গে বিমানপথে যোগাযোগ স্থাপিত হবে অযোধ্যার। সেই শহরগুলির মধ্যে দিল্লি, মুম্বইয়ের মতো রয়েছে বাংলার রাজধানী কলকাতাও।
২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দরও উদ্বোধন করবেন তিনি। এর পর আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে সম্পূর্ণ পরিষেবা। ওই দিন থেকে অযোধ্যার সঙ্গে জুড়ে যাবে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ, গোয়া। সূত্রের খবর, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৩৭, এয়ারবাস ৩১৯ এবং এয়ারবাস ৩২০ ওঠা-নামার মতো রানওয়ে এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করা হয়েছে।
[আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত ‘চিরকুমার’ সলমনের]
চলতি মাসের শুরুতেই নির্মীয়মাণ বিমানবন্দর ঘুরে দেখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে ছিলেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভিকে সিং। উত্তরপ্রদেশ সরকার আগেই ঘোষণা করেছে, নতুন ভারতের প্রতিনিধি হিসেবে গড়ে উঠছে এই বিমানবন্দর। যেখানে থাকছে যাত্রী স্বাচ্ছন্দের যাবতীয় ব্যবস্থা।
উল্লেখ্য, অযোধ্যায় ১৭৮ একর বিস্তৃত একটি সাধারণ বিমানঘাঁটি ছিল। এখন সেটিই দেশের অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গড়ে উঠছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ৮২১ একর জমিতে নির্মিত হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর। প্রাথমিকভাবে গড়ে উঠছে ৬৫ হাজার স্কোয়ার ফুটের টার্মিনাল, ঘণ্টায় ২-৩টি উড়ান ওঠানামা করবে এখন, ২ হাজার ২০০ মিটার দীর্ঘ রানওয়ে নির্মাণ চলছে। পরে তা সম্প্রসারণ হবে ৩ হাজার ৭০০ মিটার অবধি।
[আরও পড়ুন: অবশেষে স্বস্তি! ৩০৩ ভারতীয় নিয়ে ফ্রান্সে আটকে পড়া বিমান পেল ওড়ার অনুমতি]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!