বঙ্গে পালাবদল
Annapurna Yojana

প্রকাশ্যে অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম, অনলাইন বা অফলাইন আবেদনে লাগবে কী কী তথ্য?

নবান্নে বসে অন্নপূর্ণা যোজনার ফর্মপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপাতত অনলাইনে মিলছে ফর্ম। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, তাঁদেরও আগামী ৯০ দিনের মধ্যে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর মাসে মাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে সরাসরি পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Advertisement
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: মে ২৮, ২০২৬, ১৩:৩৪

options
link
প্রকাশ্যে অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম, অনলাইন বা অফলাইন আবেদনে লাগবে কী কী তথ্য?
অন্নপূর্ণা যোজনার ফর্মের সঙ্গে কোন কোন নথি জমা দিতে হবে?

নবান্নে বসে অন্নপূর্ণা যোজনার ফর্মপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপাতত অনলাইনে মিলছে ফর্ম। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, তাঁদেরও আগামী ৯০ দিনের মধ্যে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার পর মাসে মাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে সরাসরি পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Advertisement

ফর্মপূরণ করতে হলে আপনার এবং আপনার পরিবারের যাবতীয় তথ্য জমা দিতে হবে। আপনার এবং আপনার পরিবারের সদস্য কতজন তা জানাতে হবে। প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা, কে, কোন পেশার সঙ্গে যুক্ত তাও উল্লেখ করতে হবে। কেউ সরকারি পেনশনভোগী রয়েছেন কিনা, তাও জানাতে হবে। কেউ আয়কর দেন কিনা, সে তথ্যও জানাতে হবে। বলে রাখা ভালো, আয়কর জমা দেন এমন মহিলা অন্নপূর্ণা যোজনার আবেদন করতে পারবেন না।

Advertisement

Annapurna Yojana Apply

Advertisement

অন্নপূর্ণা যোজনার ফর্মের সঙ্গে প্রত্যেকের আধার কার্ড নম্বর দিতে হবে। তবে ৫ বছরের নিচে কেউ থাকলে, তার আধার কার্ড নম্বর দিতে হবে না। জমা দিতে হবে ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য। এছাড়া প্যান কার্ড, রেশন কার্ড সম্পর্কিত তথ্যও ওই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। পরিবারের প্রধান-সহ প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে। শুধু তাই নয়, অন্নপূর্ণা যোজনার ফর্মে উল্লেখ করতে হবে আপনি কিংবা আপনার পরিবারের প্রত্যেক সদস্যের যানবাহন সংক্রান্ত তথ্য। পরিবারের কারও কোনও স্বাস্থ্য়বিমা থাকলে, তাও উল্লেখ করতে হবে। পরিবারের খুদে সদস্যের টিকাকরণ সংক্রান্ত তথ্যও জমা দিতে হবে। সে সরকারি নাকি বেসরকারি স্কুলে পড়ে, তাও জানাতে হবে ওই ফর্মে। পারিবারিক বার্ষিক আয়ও উল্লেখ করা অত্যাবশ্যক। 

আগেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সিএএ আবেদনকারীরাও অন্নপূর্ণা যোজনা পাবেন। ফর্মে সে সংক্রান্ত তথ্যও উল্লেখ করতে হবে। পরিবারটি কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড ও শিক্ষার্থী ক্রেডিট কার্ডের মতো কোনও সরকারি সুবিধা পান কিনা, তাও জানাতে হবে। কোনও সরকারি পরিষেবার সরাসরি আর্থিক সুবিধা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, তাও উল্লেখ করা প্রয়োজন। সমস্ত তথ্য খতিয়ে দেখার পর অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে ৩ হাজার টাকা ঢুকবে অ্যাকাউন্টে।

এই লিংকে গিয়ে অন্নপূর্ণা যোজনার ফর্ম ডাউনলোড করতে পারবেন: https://socialsecurity.wb.gov.in/login

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.