Dog

সারমেয়র পাকস্থলিতে ইয়ারপড! কাটাছেঁড়া ছাড়াই অভিনব উপায়ে বিপন্মুক্ত চারপেয়ে

বিশেষজ্ঞদের পরামর্শ, বাড়িতে সারমেয় থাকলে সাবধানতা অবলম্বন প্রয়োজন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৫:৪৭

options
link
সারমেয়র পাকস্থলিতে ইয়ারপড! কাটাছেঁড়া ছাড়াই অভিনব উপায়ে বিপন্মুক্ত চারপেয়ে
সারমেয়র পাকস্থলিতে ইয়ারপড! ছবি: সংগৃহীত

ঘরের পোষ্য খেয়ে ফেলেছে ইয়ারপড! তা নিয়ে গেরস্থ বাড়িতে জোর শোরগোল। চিকিৎসকের কাছে যাওয়ার পরই তড়িঘড়ি বন্দোবস্ত করা হয়। অ্যানিমাল হেলথ প্যাথোলজি ল্যাবের সাউথ ব্রাঞ্চে সফল এন্ডোস্কোপিতে আপাতত সুস্থ সারমেয়।

Advertisement

সারমেয়টি বিগল প্রজাতির। বয়স প্রায় ৩ বছর ৬ মাস। জানা গিয়েছে, ঘরে পড়ে থাকা ইয়ারপড খেয়ে ফেলে। তারপর থেকে অস্বস্তি হতে থাকে। অ্যানিমাল হেলথ প্যাথোলজি ল্যাবের সাউথ ব্রাঞ্চে নিয়ে যান গৃহস্থ। উপসর্গ শুনে এক্স রে করা হয়। তাতেই পাকস্থলিতে কিছু রয়েছে বলেই শনাক্ত করা হয় হয়। সঙ্গে সঙ্গে কুকুরটির অ্যানেস্থেশিয়া করা হয়। গ্যাস্ট্রোস্কোপিক এন্ডোস্কোপি হয়।

Advertisement
Dog
চিকিৎসাধীন পোষ্য। নিজস্ব চিত্র

অভিজ্ঞ পশু বিশেষজ্ঞদের দক্ষতায় এন্ডোস্কোপের সাহায্যে পাকস্থলি থেকে ইয়ারপডটি সফলভাবে বের করা হয়। সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে সেটি। বর্তমানে কুকুরটি পর্যবেক্ষণে রয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের মতে, দ্রুত চিকিৎসার জন্যই বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব হয়েছে।

Advertisement

বিশেষজ্ঞদের পরামর্শ, বাড়িতে সারমেয় থাকলে সাবধানতা অবলম্বন প্রয়োজন। কারণ, অসাবধানতায় হতে পারে বিরাট ক্ষতি।

  • পোষ্যরা কৌতূহলবশত ছোট ইলেকট্রনিক ডিভাইস, খেলনা, ব্যাটারি বা অন্যান্য বস্তু গিলে ফেলতে পারে।
  • বিশেষ করে ইয়ারপড, ব্যাটারি, কয়েন, খেলনার ছোট অংশ অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
  • এ ধরনের ঘটনা ঘটলে বমি করানোর চেষ্টা করাবেন না।
  • দ্রুত নিকটস্থ ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করা উচিত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.