বাবার হাতে খুন! ১৭ মাস ফার্মহাউসে পোঁতা দেহ, রাজেশ খান্নার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ঝড় তোলা নায়িকাকে চেনেন?
নিহত নায়িকার বাবার অপরাধকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে উল্লেখ করে আদালত।
২০১১ সালে মহারাষ্ট্রের নাসিকে লায়লা ও তাঁর মা সেলিনা-সহ ৬ জন খুন হন। প্রাক্তন মুম্বই ক্রাইম ব্রাঞ্চ আধিকারিক আম্বাদাস পোতে তদন্তের দায়িত্বে ছিলেন। তিনি সাংবাদিক হুসেন জাইদির সঙ্গে কথা বলে রোমহর্ষক তথ্য পান। জানা গিয়েছে, লায়লার মা সেলিনা পারভেজ তাকের সঙ্গে তৃতীয় বিয়ে করেন। তাঁর আগের পক্ষের সন্তান এবং নতুন স্বামীকে নিয়ে ওশিয়ারাতেই থাকতেন। সেলিনার তৃতীয় স্বামীর সঙ্গে লায়লার সম্পর্ক মোটেও ভালো ছিল না।
আরও পড়ুন:
সম্পত্তিগত বিবাদের জেরে লায়লার সঙ্গে পরিবারের সম্পর্কের অবনতি হয়। সেই সময় তিনি চলে যান দুবাইতে। তারপর থেকে নাকি পরিবারের লোকজনকে খুনের ব্লুপ্রিন্ট তৈরি করতে থাক তাক। পরিবারের লোকজনের উপর খেয়াল রাখার জন্য খুনে সহযোগীকে নিরাপত্তারক্ষী হিসাবে ফার্মহাউসে কাজও দেন। এরপর একদিন পরিবারের সকলকে নিয়ে ওই ফার্মহাউসে যান। সেখানে সন্ধ্যায় নাচগান করেন। বার্বিকিউয়ের বন্দোবস্তও করা হয়।
সুইমিং পুলের জন্য খোঁড়া জায়গায় প্রথমে তিনটি দেহ রাখা হয়। তার উপর বালিশ ও তোষক চাপা দেওয়া হয়। তার উপরে আরও ৩টি দেহ রাখা হয়। মাটি দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়। তদন্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেই সময় অঝোরে বৃষ্টি পড়ছে। তবে ওই সুইমিং পুল দেখেই যেন সন্দেহ হয় তদন্তকারীদের। ওই ঘটনাস্থলে প্রায় ঘণ্টা ছয়েক সময় কাটান ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা।