সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে এবার অপসারিত ডাক্তার শান্তনু সেন। শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল। তিনি কাউন্সিলের মনোনীত সদস্য ছিলেন। কিন্তু পদ থেকে অপসারিত হওয়ায় তাঁর বদলে কে আসবেন, তা এখনও স্থির করা হয়নি বলে খবর। শান্তনু সেনকে সরানোর কারণও কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, দলের তরফে এই সুপারিশ জানানো হয়েছিল মেডিক্যাল কাউন্সিলের কাছে। তা নিয়ে চর্চা চলছে সব মহলে।
বহুদিন ধরেই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের মনোনীত সদস্য ডাক্তার শান্তনু সেন। তিনি আইএমএ-র রাজ্য শাখার সভাপতিও ছিলেন। এবারে আইএমএ-র ভোটেও শান্তনু সেন গোষ্ঠী এগিয়ে বলে জানা গিয়েছে। এছাড়া আর জি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ছিলেন। তবে গত আগস্টে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিগুলি ভেঙে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে। ফলে শান্তনু সেনকেও সরে যেতে হয়।
যদিও আর জি করের ঘটনার পর থেকে সংবাদমাধ্যমে দেওয়া শান্তনু সেনের বক্তব্য নিয়ে আপত্তি ছিল দলের। সেই কারণে তাঁকে মুখপাত্র পদ থেকে সরানো হয়। দলের সঙ্গে তাঁর দূরত্বও খানিকটা বেড়ে যায়। কলকাতা পুরসভার মেডিক্যাল অফিসারের ঘর থেকেও তাঁর নামফলক মুছে দেওয়া হয়। এসবের পর এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ সংগঠন থেকে শান্তনু সেনের অপসারণ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হল। যদিও এই অপসারণের বিষয়টি তাঁর অজ্ঞাত বলে দাবি করেছেন শান্তনু সেন। তাঁর প্রতিক্রিয়া, কোনও নোটিস পাননি।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?