অর্ণব আইচ: বন্ধ বাসের ভিতর থেকে উদ্ধার বাসচালকের দেহ। বৃহস্পতিবার সকালে ঢাকুরিয়া (Dhakuria) ব্রিজের নীচে বাসের ভিতর ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয়রা। তা দেখে হতভম্ব হয়ে যান প্রত্যেকে। খবর দেওয়া হয় লেক থানায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম রঞ্জিত সাউ। বয়স ৫২ বছর। তিনি ৩৭ নম্বর বাসের চালক (Bus Driver)। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল গণপরিবহণ। রাস্তায় নামেনি বাস। তার ফলে আয় হয়নি এক পয়সাও। চরম আর্থিক সংকটের শিকার হন বাসচালক এবং বাসকর্মীরা। সম্ভবত এই হতাশাতেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার সকালে ঢাকুরিয়া ব্রিজের নিচে বন্ধ বাসের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। এর আগেও ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলেই জানা গিয়েছে।
[আরও পড়ুন: আরও এক দেবাঞ্জন! NIA কর্তা পরিচয় দিয়ে বিয়ে, ৪ বছর পর পর্দাফাঁস গুণধরের]
[আরও পড়ুন: রাজ্যে স্নাতকে ভরতির দিনক্ষণ চূড়ান্ত, এবারেও হচ্ছে না প্রবেশিকা পরীক্ষা, লাগবে না ফি]
সর্বশেষ খবর
-
‘বাংলার প্রসারে বাধা, ইংরাজিতে তালা কমিউনিস্টদের’, শিক্ষাকে ‘দূষিত’ করায় তৃণমূলকেও তোপ মুখ্যমন্ত্রীর
-
টানা জল ছাড়ছে ডিভিসি, হু হু করে ঢুকছে গ্রামে! ভারী বৃষ্টির সতর্কতা, সতর্ক নবান্ন
-
বিশ্বকাপের আগে পারফেক্ট প্রস্তুতি! বিরাটদের নিয়ে মেগা পরিকল্পনা বিসিসিআইয়ের
-
কারা বাদ যাবেন, কাদের ছাড়? অভিন্ন দেওয়ানি বিধির রূপরেখা তৈরি শুরু, জরুরি বৈঠকে শুভেন্দুর কমিটি
-
‘ভালো সিনেমা যদি খারাপ মানসিকতা নিয়ে…,’ জহর প্রথা বিতর্কে স্বরাকে খোঁচা ‘পদ্মাবত’ চিত্রনাট্যকারের