শারদ কার্নিভালে সেরা ট্যাবলোর পুরস্কার পাচ্ছে শহরের এই পুজোগুলি

কোন কোন পুজো রয়েছে এই তালিকায়?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ১৫:৩৩

options
link
শারদ কার্নিভালে সেরা ট্যাবলোর পুরস্কার পাচ্ছে শহরের এই পুজোগুলি

শুভময় মণ্ডল: পুজো শেষ। কিন্তু পুজোওয়ালাদের জন্য নয়। আসছে আবার হবে যখন স্লোগান তখন তো দুগ্গা জলে পড়ার মুহূর্ত থেকেই কাজে লেগে পড়তে হয়। সেই ভাবনা-চিন্তা শুরুও করে দিয়েছে বেশ কিছু পুজোকমিটি। হরেক পুরস্কার পাওয়া শহরের হেভিওয়েট পুজোগুলির উদ্যোক্তারা ইতিমধ্যেই পরেরবারের থিম কী হবে সেই নিয়ে আলোচনায় বসে পড়েছেন। এবারের শিল্পীই থাকবে নাকি অন্য কেউ। আর যাদের কপালে পুরস্কার জোটেনি তারা মনমরা। তবে শারদ কার্নিভালের দৌলতে রাজ্য সরকার শহরের ৬৭টি পুজোকে সাধারণ মানুষের সামনে উন্মেলিত করার সুযোগ দিয়েছিল। কার্নিভালের আয়োজনকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। এই বাহবার মধ্যেই আবার খুশির খবর আনল রাজ্য। নবান্ন সূত্রে খবর, কার্নিভালে অংশ নেওয়া বেশ কয়েকটি পুজোর সুসজ্জিত ট্যাবলোর জন্য তাদের বিশেষ পুরস্কার দিতে চলেছে রাজ্য। মোট ১১টি এমন পুজো সেরা ট্যাবলোর পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে।

Advertisement

[লক্ষ্মীপুজোয় বাজার আগুন, মাথায় হাত মধ্যবিত্তের]

জানা গিয়েছে, তালিকায় রয়েছে কুমোরটুলি সর্বজনীন, নিউ আলিপুর সুরুচি সংঘ, যোধপুর পার্কের ৯৫ পল্লি অ্যাসোসিয়েশন, চেতলা অগ্রণী, আলিপুর সর্বজনীন, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, লেক রোডের সমাজসেবী সংঘ, ৭৪ পল্লি, নাকতলা উদয়ন সংঘ, দমদম তরুণ দলের মতো পুজোগুলি। উল্লেখ্য, এদের মধ্যে সমাজসেবী সংঘ থিমপুজোয় বলতে গেলে নতুন। তাদের সুসজ্জিত ট্যাবলো কার্নিভালে ভূয়সী প্রশংসা পেয়েছে। নবান্ন সূত্রে খবর, আগামী ১২ অক্টোবর আলিপুরে রাজ্য সরকার নির্মিত উত্তীর্ণ অ্যাম্পিথিয়েটারে এই পুজোগুলিকে কার্নিভালের সেরা ট্যাবলো পুরস্কারে ভূষিত করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজোগুলির উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। বিশেষ সংবর্ধনাও দেওয়া হবে উদ্যোক্তাদের। এই ১১টি পুজোর মধ্যে বেশ কিছুর কপালে যেমন বহু পুরস্কার-প্রশংসা জুটেছে, তেমনই থিমপুজোয় এবার তেমন দাগ কাটতে পারেনি কিছু পুজো। কিন্তু রাজ্য সরকারের শারদ কার্নিভালে ট্যাবলো সাজানোর জন্য পুরস্কারের তালিকায় জায়গা হওয়ায় গর্বিত প্রত্যেকেই। এই পুরস্কার হাতে নিয়ে আসছে বছর আরও ভাল হবে’র অঙ্গীকার নিয়ে সফর শুরু করবে পুজো কমিটিগুলি।

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.