Durga Puja Theme 2026

রথেই পুজোর ঢাকে কাঠি, এবার কোন থিমে সাজবে শ্রীভূমি স্পোর্টিং ও একডালিয়া?

শ্রীভূমির পুজো এবার ৫৪ বছরে পা রাখছে, একডালিয়ার পুজোর বয়স ৮৪ বছর।

সুলয়া সিংহ
সুলয়া সিংহ

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৬:৫৪

options
link
রথেই পুজোর ঢাকে কাঠি, এবার কোন থিমে সাজবে শ্রীভূমি স্পোর্টিং ও একডালিয়া?
ছাব্বিশে পুজোর থিমে কোন চমক? প্রকাশ্যে শ্রীভূমি স্পোর্টিং ও একডালিয়ার পরিকল্পনা

বাংলার উৎসব, বাঙালির প্রাণের উৎসব। রথের দিন থেকেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়। শাস্ত্রমতে এদিনই হয়ে যায় খুঁটিপুজো। আবার ইদানীং কোনও কোনও পুজো উদ্যোক্তা নিজেদের থিম এবং পরিকল্পনা প্রকাশ করেন। এবছরও তার ব্যতিক্রম হল না। কলকাতার দুই নামী ক্লাব ২০২৬ সালের দুর্গোৎসবের থিম প্রকাশ্যে আনল। বাংলাতেই এবার রাজস্থানের হাওয়া মহল থেকে গুজরাটের সোমনাথ মন্দির দর্শন করতে পারবেন আমজনতা। লেকটাউনের বিখ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ও বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিনে শুরু হয়ে গেল প্রস্তুতি।

Advertisement
Sreebhumi Sporting and Ekdalia unveils their durga puja theme 2026
২০২১ সালে শ্রীভূমিতে উঠে এসেছিল বুর্জ খলিফা। ফাইল ছবি।

রথের দিন থেকে শুরু হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রস্তুতি। ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবছর তাদের পুজো ৫৪ তম বর্ষে পড়ছে। এবারের দুর্গাপুজোয় তাদের চমক রাজস্থানের হাওয়া মহল।

কখনও বুর্জ খলিফা, কখনও বিখ্যাত ব্যাসিলিকা, কখনও ডিজনিল্যান্ড – লেকটাউনের বিখ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজোর মণ্ডপসজ্জায় বরাবর নতুন নতুন চমক দিয়েছে। এক পুজো মিটলেই পরের বছর কী থিম হবে, তা জানতে মুখিয়ে থাকেন সকলে। এই পুজোর মূল উদ্যোক্তা ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক সুজিত বসু। কিন্তু ছাব্বিশের ভোটে পরাজয়ের পর দুর্নীতি মামলায় তিনি আপাতত জেলবন্দি। তাতে অবশ্য পুজোর আয়োজনে কোনও খামতি হবে না বলেই নিশ্চিত করছেন ক্লাবের অন্যান্য সদস্যরা। সেইমতো রথের দিন থেকে শুরু হয়ে গেল প্রস্তুতিও। শ্রীভূমি সূত্রে জানা গিয়েছে, এবছর তাদের পুজো ৫৪ তম বর্ষে পড়ছে। এবারের দুর্গাপুজোয় তাদের চমক রাজস্থানের হাওয়া মহল।

Advertisement

দক্ষিণ কলকাতায় এক নামে সবাই চেনে একডালিয়া এভারগ্রিন। সাবেকি বলে পরিচিত এই পুজোর সঙ্গে একসময়ে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন বঙ্গ রাজনীতির অন্যতম নেতা তথা প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তবে প্রতিবছর কোনও না কোনও মন্দিরের আদল উঠে আসে একডালিয়ার মণ্ডপে। সেই ক্লাবের পুজো এবছর পদার্পণ করছে ৮৪ বছরে। এবার তাদের মণ্ডপ তৈরি হবে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরের আদলে।

Sreebhumi Sporting and Ekdalia unveils their durga puja 2026 theme
একডালিয়া এভারগ্রিনের পুজোর সূচনায় মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়, ফাইল ছবি

দক্ষিণ কলকাতায় এক নামে সবাই চেনে একডালিয়া এভারগ্রিন। সাবেকি বলে পরিচিত এই পুজোর সঙ্গে একসময়ে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিলেন বঙ্গ রাজনীতির অন্যতম নেতা তথা প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তবে প্রতিবছর কোনও না কোনও মন্দিরের আদল উঠে আসে একডালিয়ার মণ্ডপে। সেই ক্লাবের পুজো এবছর পদার্পণ করছে ৮৪ বছরে। এবার তাদের মণ্ডপ তৈরি হবে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দিরের আদলে। রথের দিন নিয়ম মেনে নিজেদের থিম জানালেন একডালিয়া এভারগ্রিনের উদ্যোক্তারা। আর জোড়া ক্লাবের পুজো-বার্তায় আজ থেকেই আমজনতার মনে শারদোৎসবের দোলা লাগল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.