DCP Shantanu Sinha

বিদেশে পালানোর ছক! ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

এর আগে পাঁচবার হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল ডিসিপি শান্তনু সিনহাকে। কিন্তু কোনওবারই তিনি হাজির দেননি বলেও অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৭:৪২

options
link
বিদেশে পালানোর ছক! ডিসিপি শান্তনু সিনহার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির
ফাইল ছবি।

কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহার (DCP Shantanu Sinha) বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করল ইডি। তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন এই আশঙ্কা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তাই বিমানবন্দর,  স্টেশন-সহ একাধিক এলাকায় লুক আউট নোটিস জারি করা হয়েছে।

Advertisement

ইডি সূত্রে জানা গিয়েছে, এর আগে পাঁচবার হাজিরা দেওয়ার নোটিস দেওয়া হয়েছিল ডিসিপি শান্তনু সিনহাকে। কিন্তু কোনওবারই তিনি হাজির দেননি বলেই অভিযোগ। এবার তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। ইডির তদন্তকারীরা মনে করছেন, বিদেশে পালিয়ে যেতে পারেন এই পুলিশকর্তা। সেই জন্যই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা।

Advertisement

উল্লেখ্য, বঙ্গ ভোটের আবহে ডিসিপি শান্তনুর বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থা। প্রথমে ফার্ন রোডে ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলে। সোনা পাপ্পুর বিরুদ্ধে ওঠা জমি দখল, তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও এক মামলার ভিত্তিতে তল্লাশি চলে। তল্লাশির পরদিনই শান্তনুর দুই পুত্র সায়ন্তন এবং মণীশকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন কেউ ইডি দপ্তরে হাজিরা দেননি।

Advertisement

এরপর বালি পাচার সংক্রান্ত মামলায় তলব করা হয় ডিসিকে। যদিও সিজিও কমপ্লেক্সে যাননি ডিসিপি। পরিবর্তে যান তাঁর আইনজীবী। অন্য কাজে ব্যস্ততার ফলে সেই মুহূর্তে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেই চিঠি দিয়ে জানিয়ে দেন পুলিশকর্তা। জানা গিয়েছে, বালি পাচার মামলায় শান্তনুর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। তারপরও তিনি হাজিরা দেননি বলে জানা গিয়েছে। এবার তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা জানিয়ে লুক আউট নোটিস জারি করা হল। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.