মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটল রাজ্যে ভোট পর্ব। আর তা মিটতেই আমলাস্তরে প্রথম বদলি। নতুন সচিব পেলেন রাজ্যপাল আরএন রবি (Secretary for Governor)। সৌমিত্র মোহনকে রাজ্যপালের নতুন সচিব করা হয়েছে। তিনি রাজ্যের পরিবহণ দপ্তরের সচিব পদে কর্মরত ছিলেন। এবার তাঁকে রাজ্যপাল আরএন রবির সচিব পদে দায়িত্ব দেওয়া হল।
ভোটের আগেই বাংলায় রাজ্যপাল বদল হয়। নতুন রাজ্যপাল হিসাবে কলকাতার লোকভবনে শপথ নেন আরএন রবি। রাজ্যপালের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে সচিব পদে নিয়োগ চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানান তিনি। কিন্তু ভোট ঘোষণা হওয়া তা সম্ভব হয়নি বলে দাবি। আর তাই ভোট প্রক্রিয়া মিটতেই ২০০২ সালের আইএএস অফিসার সৌমিত্র মোহনকে রাজ্যপালের সচিব পদে নিয়োগ করা হল। বলে রাখা প্রয়োজন, পরিবহন দপ্তরের সচিব পদে তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব সামলেছেন সৌমিত্র। ভোটের মধ্যে একাধিক আধিকারিক পদে রদবদল করা হলেও পরিবহন দপ্তর থেকে সরানো হয়নি তাঁকে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রাজ্যে পালাবদলের পরের দিনই রাজ্যপালের সচিব পদে নিয়োগ করা হল।
আরও পড়ুন:
ভোটের আগেই বাংলায় রাজ্যপাল বদল হয়। নতুন রাজ্যপাল হিসাবে কলকাতার লোকভবনে শপথ নেন আরএন রবি। রাজ্যপালের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যে সচিব পদে নিয়োগ চেয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানান তিনি। কিন্তু ভোট ঘোষণা হওয়া তা সম্ভব হয়নি বলে দাবি। আর তাই ভোট প্রক্রিয়া মিটতেই ২০০২ সালের আইএএস অফিসার সৌমিত্র মোহনকে রাজ্যপালের সচিব পদে নিয়োগ করা হল।
বলে রাখা প্রয়োজন, এর আগে সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপাল থাকাকালীন নন্দিনী চক্রবর্তীকে রাজ্যপালের সচিব পদে নিয়োগ করা হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই পদ থেকে নন্দিনীকে সরিয়ে দেওয়া হয়। যদিও সচিব পদ থেকে নন্দিনীকে সরানো নিয়ে ব্যাপক বিতর্ক হয়। অভিযোগ ওঠে, শাসকদলের বিরুদ্ধে তিনি নাকি কাজ করছিলেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দেয় তৎকালীন রাজ্য সরকার। পরে রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে নিয়োগ করা হয় নন্দিনী চক্রবর্তীকে। এমনকী মুখ্যসচিব পদেও দায়িত্ব সামলেছেন তিনি।
সর্বশেষ খবর
-
‘খতরোঁ কে খিলাড়ি’, রুবিনার সারা শরীরে কিলবিল করছে সাপ, ভিডিও দেখলে শিউড়ে উঠবেন!
-
শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেট সোমবার, অর্থমন্ত্রীর কাছে কী প্রত্যাশা উত্তরবঙ্গের?
-
বিশ্ব সঙ্গীত দিবসে ‘আশা তাই’কে শ্রদ্ধার্ঘ্য রহমানের, প্রকাশ্যে গায়িকার শেষ গানের ঝলক
-
২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! বিএমডাব্লু দুমড়ে-পালটি খেয়ে মৃত ২, খণ্ডবিখণ্ড দেহ
-
প্রতিষ্ঠাদিবসের আগে আওয়ামির ঝটিকা মিছিল, তারেকের বাংলাদেশে হাসিনার দলের পুনর্জাগরণ!