ED

ভোটের বঙ্গে ফের অ্যাকশন মোডে ইডি, পুলিশ কর্তা ও ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

রবিবার সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আরেকটি দল পৌঁছে গিয়েছে বেহালার এক ব্যবসায়ীর বাড়িতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৪৭

options
link
ভোটের বঙ্গে ফের অ্যাকশন মোডে ইডি, পুলিশ কর্তা ও ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি
কলকাতার ২ জায়গায় ইডি তল্লাশি

সাতসকালে ফের অ্যাকশন মোডে ইডি। রবিবার সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আরেকটি দল পৌঁছে গিয়েছে বেহালার এক ব্যবসায়ীর বাড়িতে। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সোনা পাপ্পু মামলায় এই জোড়া তল্লাশি অভিযান।

Advertisement

দীর্ঘদিন পেরিয়ে গেলেও বালিগঞ্জ অশান্তির মূল অভিযুক্ত সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সেই ঘটনায় এক আইপিএস আধিকারিককে তলব করেছিল ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্যও মিলেছিল বলে সূত্রের খবর। এবার খোদ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে ইডি হানা। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলছে বলে খবর।

Advertisement

এদিকে এদিন ভোরে একই ঘটনায় বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা যাচ্ছে, ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেও দীর্ঘক্ষণ কারও দেখা পাননি আধিকারিকরা। বাইরে অপেক্ষা করেন তাঁরা। বেশ কিছুক্ষণ পর দরজা খোলা হলে ভিতরে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, বঙ্গ ভোটের হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তার আগে রীতিমতো অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় প্রতিদিনই বিভিন্ন মামলায় চলছে তল্লাশি। যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি তৃণমূলের একাংশের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.