ED Raid

জাল নথিতে রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশ! পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

তথ্য বলছে, উত্তরপ্রদেশ পুলিশের এটিএস অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স মানবপাচার নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের সূত্রেই এক ব্যক্তির খোঁজ পান সে রাজ্যের তদন্তকারী সংস্থা। তাৎপর্যপূর্ণভাবে ওই ব্যক্তি কলকাতার বলে খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৫:৫৪

options
link
জাল নথিতে রোহিঙ্গা-বাংলাদেশি অনুপ্রবেশ! পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান
ফাইল ছবি।

রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশে সিন্ডিকেট! কোটি কোটি টাকার লেনদেন! তার পিছনে থাকা পান্ডাদের খোঁজে এবার ময়দানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বাংলা-সহ দেশের ১৩ জায়গায় একযোগে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তল্লাশি চলছে কলকাতা, দুই ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানার বিভিন্ন জায়গাতেও ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। শুধু কোটি কোটি টাকার লেনদেন নয়, জাল নথি তৈরির চক্রেরও খোঁজ পেতেও মরিয়া তদন্তকারী সংস্থা।

Advertisement

তথ্য বলছে, উত্তরপ্রদেশ পুলিশের এটিএস অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স মানবপাচার নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের সূত্রেই এক ব্যক্তির খোঁজ পান সে রাজ্যের তদন্তকারী সংস্থা। তাৎপর্যপূর্ণভাবে ওই ব্যক্তি কলকাতার বাসিন্দা বলে খবর।

অবৈধভাবে ভারতে ঢোকা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভারতীয় নথি করে দেওয়ার বড়সড় একটা নেটওয়ার্ক এখনও বাংলায় সক্রিয়। এই বিষয়ে একাধিকবার পূর্বতন তৃণমূল সরকারকে সতর্ক করে কেন্দ্র। কিন্তু কোনও ব্যবস্থাই এক্ষেত্রে নেওয়া হয়নি বলে বারবার বাংলায় এসে অভিযোগ করেছেন অমিত শাহ। সূত্রের খবর, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত পান্ডারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে আধার কার্ড থেকে শুরু করে সমস্ত ভারতীয় পরিচত্রপত্র তৈরি করে দিচ্ছেন। সেই নথি দেখিয়েই উত্তরপ্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছেন অনুপ্রবেশকারীরা। আর এই নেটওয়ার্ককে সমূলে উৎখাত করতে চায় সরকার! সেই লক্ষ্যেই বাংলা-সহ দেশের একাধিক জায়গায় তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

Advertisement

তথ্য বলছে, উত্তরপ্রদেশ পুলিশের এটিএস অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স মানবপাচার নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের সূত্রেই এক ব্যক্তির খোঁজ পান সে রাজ্যের তদন্তকারী সংস্থা। তাৎপর্যপূর্ণভাবে ওই ব্যক্তি কলকাতার বাসিন্দা বলে খবর। শুধু তাই নয়, তদন্তে আরও উঠে এসেছে যে জাল নথির বড় একটা চক্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সক্রিয়। বিশেষ করে উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরি বড়সড় চক্র কাজ করছে বলেও তদন্তে উঠে আসে। জানা যায়, উত্তরপ্রদেশ এটিএসের এফআইআরের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করে ইডি।

Advertisement

সূত্রের খবর, ইডি তদন্ত শুরু করতেই বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার নাম তদন্তকারীরা পান। সেগুলি বেশিরভাগই বাংলায়। গোয়েন্দাদের কথায়, স্বেচ্ছাসেবী এই সংস্থাগুলির আড়ালেই চলে নথি তৈরি। শুধু তাই নয়, চলে কোটি কোটি টাকার লেনদেন। যাতে কোনও প্রমাণ না থাকে সেজন্য অন্যের অ্যাকাউন্ট ‘ভাড়া’ নিয়ে বিপুল অঙ্কের এই লেনদেন চলে বলেও দাবি ইডি-র। একেবারে ‘সিন্ডিকেট’ তৈরি করে এই কেলেঙ্কারি চলছে বলে দাবি ইডি সূত্রের। এই বিষয়ে আরও জানতেই এদিনে কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে বলেও খবর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.