আর্থিক দুর্নীতির অভিযোগে এবার ইডির স্ক্যানারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। সোমবার সকাল থেকে তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কলকাতা ও দিল্লিতে তাঁর মেয়ে-জামাইয়ের বাড়িতেও হানা দেওয়া হয়েছে বলে খবর। কলকাতার তিনটি ঠিকানা, দিল্লির ৪টি ও রাঁচির এক জায়গায় চলছে তল্লাশি। ইডির অভিযোগ, কলকাতায় নাদিমুল হকের যে সংবাদপত্রের অফিস রয়েছে, তার আড়ালে বেআইনি লেনদেন হয়েছে এবং তাতে তৃণমূল কংগ্রেসেরও অর্থ রয়েছে। এই অভিযোগ খতিয়ে দেখতেই এদিন নাদিমুল হকের অফিস ও বাড়ি গিয়ে নানা নথি পরীক্ষা করেন বলে খবর। সঙ্গে রয়েছে প্রচুর সিআরপিএফ জওয়ান।
আরও পড়ুন:
তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক একটি উর্দু সংবাদপত্রের মালিক। ১২, দরগা রোড, পার্কসার্কাসে আকবর-ই-মশরিক প্রাইভেট লিমিটেড নামে ওই সংবাদপত্রের দপ্তর। সোমবার সকালে তালাবন্ধ ওই অফিসে আচমকা প্রচুর জওয়ান নিয়ে হানা দেন ইডি আধিকারিকরা। অফিসের ভিতরে ঢুকে সমস্ত নথিপত্র পরীক্ষা করা হয়। ইডির অভিযোগ, এই সংবাদপত্রের দপ্তর থেকে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু অর্থও লেনদেন হয়েছে। সূত্রের খবর, গতমাসেই এ বিষয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজ ইডি তল্লাশি শুরু করেছে। কাদের সঙ্গে এই অর্থ লেনদেন, তার বৈধ নথি আছে কিনা, সব কিছুর উত্তর খুঁজতে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।
কলকাতার পাশাপাশি দিল্লিতেও নাদিমুল হকের বাড়ি ও অফিসে চলছে ইডির তল্লাশি। দিল্লিতে ৬১, সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদের একটি অফিস রয়েছে, যা মূলত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হয়। দিল্লিতে কালীঘাট শিবিরের যাবতীয় কাজকর্ম হয় তাঁর এই দপ্তর থেকে। সেখানেও সোমবার সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। এছাড়া সাংসদের বাংলোতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। অভিযোগ, বেনামে প্রচুর আর্থিক লেনদেন হয়েছে নাদিমুলের দপ্তর থেকে। সেসবের উৎস জানতেই ইডির এত তৎপরতা। এবিষয়ে এখনও কালীঘাট তৃণমূল বা সাংসদ নাদিমুল হকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২,৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?
-
শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা! বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর