দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’-র পাসের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে ইডির স্ক্যানারে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তাঁকে প্রায় ঘণ্টানয়েক জিজ্ঞাসাবাদও করেছেন তিনি। ইন্দ্রনীলের টাকা নাকি ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে। এক্স হ্যান্ডেলে এমনই বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
আরও পড়ুন:
ইডির বিবৃতিতে জানানো হয়েছে, জনৈক জয়দীপ মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ওই অভিযোগে নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী তথা ম্যাসআর্টের সভাপতি মধুচ্ছন্দা সেন, সচিব ধ্রুবজ্যোতি বসু, সহ সভাপতি সায়ন্তন মৈত্র এবং কোষাধ্যক্ষ রঞ্জন চট্টোপাধ্যায়ের। অভিযোগ, ২০২২ সাল থেকে প্রায় তিন বছর পুজোর পাসের নামে বিপুল টাকা তোলা হয়েছে। ওই টাকা পরবর্তীকালে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, কমপক্ষে ৮৫ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক সরকারি টেন্ডার নিয়ম ভেঙে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সংস্থাকে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ইন্দ্রনীলের মালিকাধীন সংস্থা ‘অক্টেভ রেকর্ডস’-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকারও বেশি নগদ জমা পড়েছিল। ওই অ্যাকাউন্ট থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা পাঠানো হয়। যদিও ইন্দ্রনীলের দাবি, তা রয়্যালটি হিসাবে দেওয়া হয়েছিল। পাস বিক্রির টাকা কীভাবে কোথায় পৌঁছেছে, তা খতিয়ে দেখছেন ইডি তদন্তকারীরা।
এই ঘটনার তদন্তে গত মঙ্গলবার সকালে ইডি আধিকারিকরা কয়েকটি টিমে ভাগ হয়ে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি শুরু করে। ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি ছাড়াও ইভেন্ট ম্যানেজার অরিজিৎ দাশগুপ্তর পঞ্চসায়রের বাড়িতেও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। এছাড়া হিন্দুস্তান পার্ক, হাইল্যান্ড পার্কের ঠিকানাতেও চলে তল্লাশি। প্রতিটি বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের একটি বাগানবাড়ি রয়েছে। সেখানেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। আর্থিক দুর্নীতির উৎসে পৌঁছতে অভিযান চলে। এরপরই সিজিও কমপ্লেক্সে তলব করা হয় তাঁকে। প্রায় ৯ ঘণ্টা জেরা করা হয় প্রাক্তন মন্ত্রীকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাইদুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও