Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Nabanna PMO staff

পিএমও কর্মী পরিচয়ে নবান্নে রহস্যময়ী! দিল্লি ‘পালিয়ে’ও শেষরক্ষা হল না

নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের ছক?

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৭:১২

link
অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ১৭:১২

options
link
পিএমও কর্মী পরিচয়ে নবান্নে রহস্যময়ী! দিল্লি ‘পালিয়ে’ও শেষরক্ষা হল না zoom
নবান্ন। ফাইল ছবি।
Advertisement

নিরাপত্তার চাদরে মুড়ে থাকা নবান্নে রহস্যময়ী! পিএমও কর্মী পরিচয় দিয়ে পূর্তদপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখাও করেন তিনি। তবে কথা বলতেই খটকা লাগে মন্ত্রীর। সঙ্গে সঙ্গে তাঁর পরিচয় যাচাই শুরু করা হয়। সেই সময়ই কাউকে কিছু না বলেই ভ্যানিশ লাস্যময়ী! যদিও পালিয়েও শেষরক্ষা হল না। ২৪ ঘণ্টা পেরনোর আগেই গ্রেপ্তার দিল্লি থেকে গ্রেপ্তার ওই মহিলা। কে তিনি, কোন উদ্দেশ্যে হাজির হয়েছিলেন মহিলা, নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের ছক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ড. আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামে এক মহিলা নবান্নে যান। পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দারের সঙ্গে দেখা করার সময় চান। সাক্ষাতের সময় তাঁর কথাবার্তা অসংলগ্ন মনে হয় অজয়বাবুর। সামান্য সময়ের মধ্যেই উধাও হয়ে যান মহিলা। কলকাতা ছেড়ে বিমানে করে দিল্লিতে নিজের বাসভবনে চলে যান তিনি। 

ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। জানা গিয়েছে, ড. আকাঙ্ক্ষা বিদ্যার্থী নামে এক মহিলা নবান্নে যান। নিজেকে পিএমও কর্মী পরিচয় দিয়ে পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দারের সঙ্গে দেখা করার সময় চান। দেখাও করেন তিনি। নবান্নে সাক্ষাতের সময় তাঁর কথাবার্তা অসংলগ্ন মনে হয় অজয়বাবুর। সঙ্গে সঙ্গে তিনি ওই মহিলার পরিচয় যাচাই করার উদ্যোগ নেন। অভিযোগ, সামান্য সময়ের মধ্যেই উধাও হয়ে যান মহিলা। এদিকে খোঁজ খবর নিয়ে জানা যায় মহিলার দাবি মিথ্যে। রাতেই শিবপুর থানায় বিএনএস (BNS)-এর ৩১৯(২)/২০৪/৩৪০(২) ধারায় মামলা রুজু করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে ততক্ষণে জানা যায় ওই মহিলা কলকাতা ছেড়ে বিমানে করে দিল্লিতে নিজের বাসভবনে চলে গিয়েছিলেন। শিবপুর থানার তরফে বুধবার রাতেই একজন মহিলা সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে একটি দলকে দিল্লিতে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে সেন্ট্রাল দিল্লির বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ট্রানজিট রিমান্ডের আবেদন-সহ স্থানীয় আদালতে হাজির করা হচ্ছে বলে খবর। কিন্তু ঠিক কী উদ্দেশ্যে নবান্নে এসেছিলেন ওই রহস্যময়ী? তা জানতে মরিয়া পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.