Shahjahan Sheikh

ফের শেখ শাহজাহানকে তলব ইডির, তৃতীয় ডাকে সাড়া দেবেন তৃণমূল নেতা?

আগামী সপ্তাহে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১৪:৫১

options
link
ফের শেখ শাহজাহানকে তলব ইডির, তৃতীয় ডাকে সাড়া দেবেন তৃণমূল নেতা?
সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান

অর্ণব আইচ: একমাসের বেশি সময় পেরিয়েছে এখনও বেপাত্তা সন্দেশখালির দাপুটে নেতা শাহজাহান শেখ (Shahjahan Sheikh)। দুবার ইডি তলব করলেও সাড়া দেননি তিনি। এবার ফের শাহজাহানকে নোটিস দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি আদৌ যাবেন কি? সেটাই প্রশ্ন।

Advertisement

রেশন বন্টন দুর্নীতিতে দীর্ঘদিন ধরে নজরে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। ৫ জানুয়ারি পর গত ২৪ তারিখ উত্তর ২৪ পরগনায় সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির তালা ভেঙে ইডি তল্লাশি চালায়। সেদিনই বাড়ির দরজায় নোটিস দিয়ে তাঁকে গত ২৯ জানুয়ারি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন তিনি যাননি। কোনও পরিচিতর মাধ‌্যমে ইডির সঙ্গে যোগাযোগও করেননি শাহজাহান। সম্প্রতি তাঁকে মেল পাঠায় ইডি। গত বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও দ্বিতীয়বারও হাজিরা দেননি শাহজাহান।

Advertisement

[আরও পড়ুন: দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী? জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে বৈঠকে তারকা সাংসদ]

ওইদিন বিকেল সাড়ে চারটে নাগাদ ইডি দপ্তরে যান শাহজাহানের আইনজীবী। হাতে ছিল একটি খাম। শাহজাহানের লেখা চিঠি হাতে তিনি ইডি দপ্তরে যান বলেই খবর। হাজিরার জন্য তাঁর আইনজীবী কিছুটা সময় চান। তবে আইনজীবীর দাবি, কোনও কথা শোনেননি আধিকারিকরা। এসবের মাঝে শুক্রবার শেখ শাহজাহানকে হাজিরার জন্য তৃতীয়বার নোটিস দিল ইডি। এবার কি হাজিরা দেবেন তৃণমূল নেতা? না দিলে সেক্ষেত্রে কী পদক্ষেপ করবে ইডি? সেদিকে তাঁকিয়ে সবমহল।

Advertisement

[আরও পড়ুন: শুটিংয়ে গুরুতর আহত ভিকি কৌশল! হাতে প্লাস্টার, বিশেষ খেয়াল রাখছেন স্ত্রী ক্যাটরিনা!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.