সম্পত্তির লোভে বৃদ্ধাকে খুন! মেয়ে ও জামাইকে জেরা পুলিশের

বেহালায় বৃদ্ধার রহস্যজনক মৃত্যু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৯, ১৩:৩৪

options
link
সম্পত্তির লোভে বৃদ্ধাকে খুন! মেয়ে ও জামাইকে জেরা পুলিশের

স্টাফ রিপোর্টার: বেহালার পর্ণশ্রীতে বৃদ্ধার রহস্যমৃত্যু। মৃতের নাম শিপ্রা ভট্টাচার্য। পর্ণশ্রীতে মেয়ে জামাইয়ের সঙ্গে একটি বাড়িতে থাকতেন ওই বৃদ্ধা। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে থাকতেন তিনি। শনিবার সকালে বন্ধ ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। প্রতিবেশীদের অভিযোগ, সম্পত্তির লোভে বৃদ্ধাকে খুন করা হয়েছে। অভিযোগের আঙুল মেয়ে ও জামাইয়ের দিকে। তাঁদের আটক করে জেরা করছে পুলিশ।

Advertisement

[কর্মবিরতিতে চিকিৎসকরা, বেসরকারি হাসপাতালের আউটডোরে বন্ধ পরিষেবা]

যদিও মেয়ে ও জামাইয়ের দাবি, এদিন সকালে অনেকক্ষণ দরজা ধাক্কা দেওয়ার পর কোনওরকম সাড়া পাওয়া যাচ্ছিল না। তারপর দরজা ভেঙে দেখা যায় মেঝেতে উপুড় হয়ে পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। ওই বাড়ির দোতলায় থাকেন মেয়ে ও জামাই। গত এক মাস ধরে মেয়ে-জামাইয়ের সঙ্গে ওই বাড়িতে থাকছিলেন শিপ্রাদেবী। স্থানীয়দের অভিযোগ, মায়ের থেকে সম্পত্তি লিখিয়ে নিতে বেশ কয়েকদিন ধরেই ওই বৃদ্ধাকে চাপ দিচ্ছিলেন মেয়ে ও জামাই। এমনকি বৃদ্ধার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত বলেও অভিযোগ স্থানীয়দের। এজন্য মানষিক অবসাদে ভুগছিলেন শিপ্রাদেবী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এটি খুনের ঘটনা কি না ময়নাতদন্তের রিপোর্ট মিললে নিশ্চিত হওয়া যাবে। বৃদ্ধার মেয়ে জামাইকে আটক করে জেরা করছে পুলিশ।

Advertisement

[তরুণীকে নিয়ে চলন্ত গাড়িতে মদ্যপদের মোচ্ছব, রাতের শহরে দুর্ঘটনা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.