স্টাফ রিপোর্টার, হাওড়া: মদ্যপ অবস্থায় এক তরুণীকে কটূক্তি করে এক যুবক৷ ঘটনার প্রতিবাদ করে আক্রান্ত এলাকার কাউন্সিলর৷ বুধবার রাতে এই ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার শিবপুর থানার ৩১ নম্বর ওয়ার্ড পিএম বসতি এলাকায়৷ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কাউন্সিলরের সঙ্গে বচসা এবং পরে তাঁকে মারধরের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে৷
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ন’টা নাগাদ ওই এলাকার বাসিন্দা জাভেদ মদ্যপ অবস্থায় এক তরুণীকে কটূক্তি করে৷ বাড়ি ফেরার সময় ওই তরুণীর পথ আটকে তাঁকে বিরক্ত করতে থাকে সে৷ ঘটনাটি চোখে পড়ে এলাকার সিপিএমের কাউন্সিলর আশরাফ জাভেদের৷ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তিনি বাধা দেন৷ ঘটনার প্রতিবাদ করায়, জাভেদের সঙ্গে আশরাফের বচসা বেধে যায়৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, আশরাফকে ভয় দেখানোর জন্য একটি দোকান থেকে ঠান্ডা পানীয়র একটা খালি বোতল নিয়ে ভেঙে তাঁর দিকে ধেয়ে যায়৷ যদিও পরে আশরাফের অনুগামীরা চলে আসায় পিছু হটতে বাধ্য হয় জাভেদ৷
তবে ঘটনার পর শিবপুর থানায় জাভেদের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ জানিয়েছেন আশরাফবাবু৷ এমনকী পুলিশের কাছে অভিযোগে তিনি জানিয়েছেন, জাভেদ দলবল নিয়ে তাঁর উপর হামলা চালিয়েছে৷ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি৷
সূত্রের খবর, এলাকায় একই দলের দু’টি গোষ্ঠী রয়েছে৷ একটি আশরাফের৷ অভিযুক্ত জাভেদ বিপরীত গোষ্ঠীর ঘনিষ্ঠ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ইভটিজিংয়ের ঘটনাটি ঘটেছিল৷ এবং প্রতিবাদ করায় আশরাফের সঙ্গে বচসা হয় জাভেদের৷ তবে অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে হামলা চালানোর কোনও প্রমাণ এখনও পায়নি পুলিশ৷ অভিযুক্ত জাভেদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের