ভাষণ ছাড়া আর কোনও সমাধান নেই মোদির কাছে, টুইট মমতার

মোদি বিরোধিতা জারি রাখলেন মমতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২২, ১৫:৫০

options
link
ভাষণ ছাড়া আর কোনও সমাধান নেই মোদির কাছে, টুইট মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন প্রধানমন্ত্রী গুজরাতে নোট বাতিল ইস্যুতে বক্তব্য রাখছেন ঠিক তখনই মোদিকে বিঁধে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Advertisement

টুইটে তিনি বলেন, “মোদি বাবু বুঝতে পেরেছেন তাঁর নোট বাতিল ইস্যু লাইনচ্যুত হয়ে গিয়েছে। ভাষণ দেওয়া ছাড়া তাঁর কাছে অন্য কোনও সমাধান নেই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর কালো টাকার রমরমা রুখতে দেশের অভ্যন্তরেই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে রাতারাতি বাতিল ঘোষণা করা হয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোট। এই ঘটনায় সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে, মূলত এই দাবি তুলেই মোদির বিরোধিতা করে এসেছেন মমতা। ঘটনার প্রতিবাদে দেশের বিরোধী দলগুলি মূলত তাঁর নেতৃত্বেই কেন্দ্রের বিরোধিতায় একজোট হয়েছে। আর এদিন টুইটের মাধ্যমে তিনি সেই বিরোধিতাই জারি রাখলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.