ফের সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে মামলা হাই কোর্টে। এবার বিজেপি কর্মী-সমর্থকদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দল বিজেপি। অভিযোগ, বসিরহাটের সন্দেশখালিতে গঙ্গাধর কয়াল-সহ একাধিক বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর রুজু করছে পুলিশ।
আরও পড়ুন:
অভিযোগ, কারও বিরুদ্ধে দেওয়া হচ্ছে অস্ত্র মামলা। তো কারও বিরুদ্ধে ধর্তব্য যোগ্য অপরাধের একাধিক মামলা। আগেই এনিয়ে এফআইআর (West Bengal SIR) চ্যালেঞ্জ করে হাই কোর্টে হওয়া মামলায় রাজ্য মৌখিক আশ্বাস দিয়েছিল তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া হবে না।
হাই কোর্টে বিজেপি অভিযোগ তুলে জানিয়েছে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের আশ্বাসের সত্ত্বেও নোটিস দিয়ে অভিযুক্তদের ডেকে পাঠানো হচ্ছে। হেনস্থা করা হচ্ছে। পাশাপাশি, গ্রেপ্তারের হুমকিও দেওয়া হচ্ছে বলে হাই কোর্টে অভিযোগ তুলেছে বিজেপি। মঙ্গলবার এনিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করা হয়। আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা।
উল্লেখ্য, সন্দেশখালির (Sandeshkhali) কাণ্ডের সময় বিজেপি নেত্রী মাম্পি দাসের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই সময় তাঁকে নির্শত জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। অন্যদিকে সন্দেশখালি নিয়ে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। অভিযোগ, তাঁদের ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে তা সোশাল মিডিয়ায় ছড়ানো হয়। সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেই জানিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। এবার ফের বিজেপি কর্মীদের বিরুদ্ধে করা মামলা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল বিজেপি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নজরে ‘চিকেনস নেক’, নিরাপত্তার বজ্রআঁটুনি খতিয়ে দেখতে স্বাধীনতা দিবসের পরেই শিলিগুড়িতে শাহ!
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ
-
বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা
-
ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক