গণেশ পুজোর বিসর্জনে বাবুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩

পুলিশ ও রেলের ভূমিকায় প্রশ্ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৮:৩৪

options
link
গণেশ পুজোর বিসর্জনে বাবুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩
ছবি: প্রতীকী

অর্ণব আইচ:  গণেশ পুজোর প্রতিমা নিরঞ্জনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ বাজে কদমতলা ঘাটে। প্রায় ২৫ ফুট উঁচু প্রতিমা নিয়ে রেললাইন পেরোনোর সময় ঘটে দুর্ঘটনা।

Advertisement

[সেলফির ফাঁদে এবার আইআইটির অধ্যাপক, খাদানে পড়ে মৃত্যু]

Advertisement

প্রতিমাতে ওভারহেডের তার লেগে তড়িদাহত হন তিনজন। হাইভোল্টেজ তার ছিঁড়ে পড়ে প্রতিমার ওপর। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আহত হন আরও চারজন। অন্ধকারে বুঝতে না পেরে ৯ জন শ্রমিক প্রতিমা নিয়ে যাওয়ার সময় অন্ধকারে রেললাইনের ওভারহেডের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। গণেশের হাত লাগে তারে। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন বাপি মণ্ডল নামে এক শ্রমিক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রতিমার একাংশে আগুন লেগে যায়। লোহার ট্রলিতে বিদ্যুৎস্পৃষ্ট হন আরও অনেকে। তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

[কালনায় বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু, প্ররোচনার অভিযোগে ধৃত ভাই]

ঘটনাস্থলে যান ডিসি সাউথ প্রবীণ ত্রিপাঠী। তাঁর সামনেই পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশ কর্মীদের ধস্তাধস্তি হয়।ঘটনাস্থলেই দেহ আটকে রেখে চলে বিক্ষোভ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে দেহ উদ্ধার করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্লাব কর্তাদের অভিযোগ, প্রতিমা নিরঞ্জনের সময় যে পরিমান পুলিশি প্রহরা থাকা দরকার, তা ছিল না। যে সব পুলিশ কর্মী উপস্থিত ছিলেন, তারা নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ। ফলে ব্যাপক আকার নেয় উত্তেজনা। এর মধ্যে দমকল এসে প্রতিমার আগুন নেভায়। পুলিশই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করে।

[কার ‘খুঁটি’র কত জোর, পুজোকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত নিউ আলিপুর]

ইতিমধ্যেই বিদ্যুতের তার মেরামতির কাজ শেষ হয়েছে। তবে বিদ্যুৎ সংযোগ সোমবার বেলা পর্যন্ত  দেওয়া হয়নি। সপ্তাহের প্রথম দিনে এই ঘটনায় অফিসপাড়াগামী যাত্রীরা বিপাকে পড়েন। গোটা ঘটনার ওপর নজর রাখছে শিয়ালদহ জিআরপি।

[টিটাগড়ে কৃত্রিম রং মেশানো সবজি বিক্রির অভিযোগ, ধৃত ৪]

গভীর রাতে এই দুর্ঘটনায় বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। প্রতিমা নিরঞ্জনের আগাম খবর রেলের কাছে ছিল কিনা, তার জবাব মেলেনি। যদি বিসর্জনের খবর দেওয়া হয়ে থাকে, তাহলে তার কেন খোলা হল না বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কেন করা হল না, তা নিয়ে বিতর্ক ইতিমধ্যই ছড়িয়েছে। আবার ক্লাব কর্তারা অনুমতি নিয়েছিলেন কিনা, পুলিশ তাও খতিয়ে দেখছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.