সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আগুন লাগার ঘটনা ঘটল শহরে৷ শুক্রবার দুপুরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সার্ভার রুমে আগুন লাগে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন৷ দ্রুতগতিতে চলছে আগুন নেভানোর কাজ৷
ঠিক কী কারণে সার্ভার রুমে আগুন লাগে, তা এখনও জানা যায়নি৷ তবে এসি থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে৷ গ্রন্থাগারে প্রচুর বই থাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল৷ আগুন যাতে বেশি ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য বাড়ানো হতে পারে ইঞ্জিনের সংখ্যা৷ বিশ্ববিদ্যালয়ে ক্লাব চলাকালীনই আগুন লাগার ঘটনাটি ঘটে৷ ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়৷ ক্লাস রুম ও গ্রন্থাগার থেকে সবাইকে বের করে দেওয়া হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না