সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়া স্টেশনে। এদিন সকাল ৬.১০ মিনিট নাগাদ হাওড়া স্টেশনের ফুড প্লাজার আগুন লাগে। জানা গিয়েছে, মূলত রান্নাঘরে লেগেছিল এই আগুন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে নিত্যযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
Advertisement
আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন নেভানোর প্রচেষ্টায় গোটা হাওড়া স্টেশন জলে ভেসে গিয়েছে বলে স্থানীয় সুত্রে খবর। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা! বৃষ্টিতে বাড়ছে তিস্তার জলস্তর
-
আদানির হাসপাতালে ১০০০ শয্যা গরিবদের জন্য! ‘ভাতা-তোষণে’ মমতাকে বিঁধে উন্নয়নের আহ্বান শুভেন্দুর
-
বাংলার ভোটে কত খরচ করেছে বিজেপি? কমিশনে দেওয়া তথ্যে মিলল হিসাব
-
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, প্রত্যাহারের দাবিতে রেজিনগর থানার সামনে ধরনা হুমায়ুনের
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ