সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুবি মোড়ের কাছে বহুতলের দোতলায় আগুন৷ বুধবার সকালে আচমকাই ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা৷ মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ কী কারণে ওই বহুতলে আগুন লাগল, তা এখনও জানা যায়নি৷
[এটিএমে টাকা তোলার পরই ‘ক্যানসেল’ বোতাম টিপুন, না হলে যা হবে…]
কসবা থানার কাছে রুবি কানেক্টরে অবস্থিত ওই বহুতলে বেশ কয়েকটি আবাসন রয়েছে৷ এছাড়াও ওই বহুতলে রয়েছে বেশ কয়েকটি শোরুম৷ বুধবার সকাল নটা নাগাদ আচমকাই ওই বহুতলের দোতলায় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা৷ ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা৷ মুহূর্তের মধ্যেই প্রায় গোটা এলাকাই কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে৷ ঘটনাস্থলে একে একে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ ওই বহুতলের দোতলার কাচ ভেঙে চলছে আগুন নেভানোর কাজ৷ অতিরিক্ত ধোঁয়ার জেরে ইতিমধ্যেই বেশ কয়েকজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ কী কারণে আগুন লাগল, তা এখনও জানতে পারেননি দমকলকর্মীরা৷ তবে তাঁদের অনুমান, দোতলায় থাকা শোরুমে হয়তো কোনও দাহ্য বস্তু মজুত ছিল, তার জেরে ক্রমশই কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে বহুতল চত্বর৷
[শীত শেষে ক্রমশ চড়বে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের]
এদিকে, অগ্নিকাণ্ডের জেরে ওই বহুতলের আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়েছেন৷ তাঁদেরও উপর থেকে নিচে নামিয়ে আনার কাজ চলছে৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?