সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরসন্ধ্যেবেলা লোকাল ট্রেনে আগুন লেগে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়াল খড়দহ স্টেশনে। বুধবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে। এদিন ৭.৫০ মিনিটের আপ বজবজ-নৈহাটি লোকালের ইঞ্জিনের কামরায় হঠাৎই আগুন লেগে যায়। ট্রেন তখন খড়দহ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। ঘটনার খবর ছড়াতেই ছোটাছুটি শুরু হয়ে যায় স্টেশন চত্বরে। দৌড়াদৌড়ি শুরু করে দেন যাত্রীরা। ঘটনাস্থলে আনা হয় দমকলের দুটি ইঞ্জিন। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডার্বির রেশ কাটল না বাগানের, গোলশূন্য ড্র মুম্বই ম্যাচও
বুধবারের সন্ধ্যা। স্বভাবতই যাত্রীতে ঠাসা ছিল স্টেশনচত্বর। ট্রেনেও উপচে পড়া ভিড়। এরই মধ্যে হঠাৎ খবর ছড়ায় ট্রেনের একটি কামরা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। খবর চাউর হতেই ছোটাছুটি শুরু করে দেন যাত্রীরা। পরে দেখা যায় মোটর ইঞ্জিনের কামরা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
প্রাথমিক শিক্ষক নিয়োগে বেনিয়ম? হলফনামা চাইল হাই কোর্ট
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’