সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালে মেট্রোয় আগুন লাগার পর পর ফের আগুনের আতঙ্ক গ্রাস করল শহরকে৷ ডন বসকো স্কুলের ছাদের একাংশে আগুন দেখা গেলে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র ও অভিভাবকরা৷ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন৷ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷
বুধবার স্কুল চলাকালীন আচমকাই ধোঁয়া দেখা যায় ডন বসকো স্কুল ভবনের ছাদে৷ স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় ছাত্রদের মধ্যে৷ খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন অভিবাকরাও৷ তবে খুব ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেয় স্কুল কর্তৃপক্ষ৷ আতঙ্ক ছড়িয়ে পড়লে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকত৷ তা এড়াতে উপস্থিত বুদ্ধির পরিচয় দেয় কর্তৃপক্ষ৷ ছাত্রদের নামিয়ে আনা হয় ধীরে সুস্থে৷ এর মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন৷ অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো পরিস্থিতিই নিয়ন্ত্রণে চলে আসে৷ জানা যাচ্ছে, নিরাপদেই আছে পড়ুয়ারা৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের