বিধানসভার পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি নির্বাচন নিয়েও ‘কালীঘাট তৃণমূল’ এবং ঋতব্রত শিবিরের মধ্যে চলছে জোর টানাপোড়েন। মোট ২০ জন বিধায়কের মনোনয়নপত্র জমা পড়েছে। বিধানসভার ঐতিহ্য অনুযায়ী, পিএসি চেয়ারম্যান পদটি বিরোধীদের। শোনা যাচ্ছে, পিএসি চেয়ারম্যান হতে পারেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বর্তমানে ঋতব্রত শিবিরের। সুতরাং এক্ষেত্রেও ‘ব্রাত্য’ই থেকে যেতে পারে ‘কালীঘাট তৃণমূল’। বিজেপিতে থাকা ‘তৃণমূল ঘনিষ্ঠ’ মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করা নিয়ে অতীতে বিতর্ক দানা বেঁধেছে। সেই ‘মুকুল দাওয়াই’তেই ‘কালীঘাট তৃণমূল’কে কিস্তিমাত দেওয়া হবে, প্রশ্ন রাজনৈতিক মহলের।
আরও পড়ুন:
পিএসি-র জন্য ‘কালীঘাট তৃণমূলে’র তরফে বর্ষীয়ান বিধায়ক অশোক দেবের নাম জমা পড়েছে। ঋতব্রত শিবিরের ৫ জনের নাম জমা পড়েছে। তাঁরা হলেন বিপ্লব মিত্র, ফিরহাদ হাকিম, গোলাম রাব্বানি, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায়। বাকি ১৪ জনই হলেন শাসকদলের বিধায়ক। বিধানসভা সূত্রে খবর, অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্য়ায়, সোনম লামা, সৌরভ শিকদার, সুব্রত ঠাকুর, স্বপনকুমার দাস। শোনা যাচ্ছে, পিএসি চেয়াররম্যান হওয়ার দৌড়ে নাকি এগিয়ে রয়েছেন ঋতব্রত শিবিরের ফিরহাদ হাকিম।
বিধানসভার ঐতিহ্য অনুযায়ী, বিধানসভার পিএসি চেয়ারম্যান পদটি বিরোধী দলের। তবে পূর্বতন তৃণমূল সরকারের আমলে বারবার নীতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই সময় বিরোধী দলের বিধায়কদের পিএসি চেয়ারম্যান পদটি দেওয়া হয় ঠিকই। তবে ওই বিধায়করা তৎকালীন শাসক শিবির তৃণমূল ঘনিষ্ঠ বলেই অভিযোগ ওঠে। মুকুল রায়, মানস ভুঁইয়া, সুমন কাঞ্জিলালের মতো বিধায়কদের পিএসি চেয়ারম্যান করা নিয়ে বিতর্ক দানা বাঁধে। সে কারণে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিনি পিএসির সমস্ত বৈঠক বয়কট করেন। তবে এবার ঋতব্রত শিবিরের ফিরহাদ হাকিমকে পিএসি চেয়ারম্য়ান করা হলে তৃণমূলের চালেই ‘কালীঘাট তৃণমূল’কে কিস্তিমাত দেওয়া হবে বলেই মত রাজনৈতিক শিবিরের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সুপ্রিম দরবারে অমীমাংসিত তৃণমূলের ‘প্রতীক-যুদ্ধ’, কমিশনকে শিব সেনা মনে করাল আদালত
-
প্রধান নির্বাচক পদে আগরকর আর কতদিন? জানিয়ে দিল বোর্ড, জানানো হল উত্তরসূরি বাছার দিনক্ষণও
-
আবার বিহার! কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ, অশালীন আচরণ, বন্ধুকে মার, প্রকাশ্যে ভিডিও
-
নতুন করে পুলিশি পদক্ষেপ নয়, হাই কোর্টের নির্দেশে স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী
-
একবছরে ২৫০০ কোটির লোকসান শাহরুখের! ‘ধনকুবের’ বাদশার ক্যাশবাক্সে আচমকা টান কেন?