Firhad Hakim

নিজেদের মধ্যে মিটমাট! সকালে গ্রেপ্তার, বিকালে জামিন ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ শামস ইকবালের

কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামস ইকবাল। তিনি ফিরহাদ হাকিম ‘ঘনিষ্ঠ’। ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গার্ডেনরিচ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৭:৩৯

options
link
নিজেদের মধ্যে মিটমাট! সকালে গ্রেপ্তার, বিকালে জামিন ফিরহাদ ‘ঘনিষ্ঠ’ শামস ইকবালের
কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামস ইকবাল।

সকাল ৮টা নাগাদ গ্রেপ্তার। বিকেল ৪টের আগেই জামিন। কয়েক ঘণ্টার মধ্যে আদালতে জামিন পেলেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকলাব। অভিযোগকারী মামলা তুলে নেওয়ায় জামিন পেয়ে গেলেন কাউন্সিলর। স্বাভাবিকভাবেই আপত্তি করার জায়গা থাকেনি সরকারি আইনজীবীর। নিজেদের মধ্যে মিটমাট হয়ে যাওয়ায় মামলা তুলে নেওয়া হয়েছে।

Advertisement

কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামস ইকবাল। তিনি ফিরহাদ হাকিম ‘ঘনিষ্ঠ’। ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গার্ডেনরিচ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছিল।

Advertisement

মেটিয়াবুরুজের ব্যবসায়ী মহম্মদ শাদাবের অভিযোগ, গত ২০২৩ সালের জুন মাসে শামস ইকবাল ও তাঁর অনুগামীরা টাকার দাবি করে। প্রায় ৭০ লক্ষ টাকা চাওয়া হয়। টাকা না দিলে ব্যবসা বন্ধ এবং পরিবারের লোকজনের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। টাকা নেওয়ার পরেও বারবার হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। এই ঘটনায় শামস ইকবাল ওরফে অনিল, মহম্মদ ফারাজ ওরফে বুন, ফিরোদ কুরেশি ওরফে চুরি ফিরোজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে গার্ডেনরিচ থানার পুলিশ শামস ইকবাল ওরফে অনিলকে গ্রেপ্তার করে। কিন্তু মামলাটি আদালতে উঠতেই তা প্রত্যাহার করে নেয় অভিযোগকারী। তাতেই জামিন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.