শ্যামনগরে লাইনে ফাটল, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা লোকাল ট্রেনের

শিয়ালদহ-রাণাঘাট লোকাল যেতেই ফাটল নজরে পড়ে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০১৭, ০৮:২৯

options
link
শ্যামনগরে লাইনে ফাটল, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা লোকাল ট্রেনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল। দুই তরুণের উপস্থিত বুদ্ধিতে লোকাল ট্রেনে দুর্ঘটনা ঘটার আগেই তা আটকানো গেল।

Advertisement

[হেডলাইট ছাড়াই শিয়ালদহ থেকে ৪৫ কিমি পাড়ি দিল ক্যানিং লোকাল!]

Advertisement

ঘটনাটি ঘটে শিয়ালদহ মেন লাইনের শ্যামনগরের পিনকল এলাকা সংলগ্ন রেললাইনে। বুধবার রাতে আচমকাই খুব জোরে একটি শব্দ শুনতে পান স্থানীয় দুই যুবক। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। কোনও দুর্ঘটনা ঘটেছে বা ট্রেনের ধাক্কায় কোনও মানুষের মৃত্যু হয়েছে বলে অনুমান করেছিলেন তাঁরা। তবে ঘটনাস্থলে গিয়ে রীতিমতো চক্ষু চড়কগাছ তাঁদের।

Advertisement

[ফের বড়সড় রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশে, বেলাইন শক্তিপুঞ্জ এক্সপ্রেস]

এক নম্বর লাইন দিয়ে তখনই বেরিয়ে গিয়েছিল শিয়ালদহ-রাণাঘাট লোকাল।তারপরেই ওই দুই যুবক দেখতে পান, লাইনে বড়সড় ফাটল। পরের কোনও ট্রেন সেই লাইন দিয়ে গেলে দুর্ঘটনা ও প্রাণহানি অবশ্যম্ভাবী। দেরি না করে শ্যামনগর স্টেশন মাস্টারের কাছে পৌঁছন তাঁরা। খবর যায় রেলে। ছুটে আসেন রেলের কর্তারা। খুব দ্রুত রেলের তরফে লাইন মেরামত করা হয়। ঠিক কী কারণে এই ফাটল, তা খতিয়ে দেখছে রেল। তবে পরিকাঠামোর গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.