সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: ম্যাসাজ পার্লার ও স্পা-য়ের আড়ালে রমরমা মধুচক্রের পর্দাফাঁস। শহরের দুটি পার্লারে হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। সুন্দরী তরুণী, এমনকী কলেজ পড়ুয়ারাও মধূচক্রের ফাঁদে। বুধবার বেনিয়াপুকুর ও কড়েয়ার দুটি পার্লারে হানা দেন গোয়েন্দারা। কড়েয়ার থেকে গ্রেপ্তার করা হয় মালকিন-সহ ৬ জনকে। অন্যদিকে, বেনিয়াপুকুর এলাকায় একইরকম পার্লার থেকে গ্রেপ্তার করা হয় ১২ জনকে। রীতিমতো টিভি চ্যানেল, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে ও লিফলেট ছাপিয়ে গ্রাহক ধরত এই পার্লারগুলি। ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার বিনিময়ে ‘ফুল রিল্যাক্সেশন’-এর নামে গ্রাহকদের প্রলোভন দেখানো হত। পার্লারের আড়ালে চলত মধুচক্র, এমনটাই জানিয়েছেন গোয়েন্দারা।
বুধবার কড়েয়ার নাসিরুদ্দিন রোডে অবস্থিত সীমা স্পা অ্যান্ড ম্যাসাজ সেন্টারে হানা দেন গোয়েন্দারা। ঠাকুরপুকুরের বাসিন্দা সীমা সিং ওই পার্লারের মালকিন। সেখানে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করা হয় মুন্না হোসেন নামে এক গ্রাহক ও ৪ তরুণীকে। গ্রেপ্তার করা হয় মালকিনকেও। অন্যদিকে, বেনিয়াপুকুরের সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে আরও একটি পার্লারে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় ১২ জনকে। সেই পার্লারের মালকিন জয়নগরের বাসিন্দা জয়ন্তী বর। তার একজন সহকারী হাওড়ার বাসিন্দা শ্যামল মল্লিক এবং ৯ জন তরুণীকে গ্রেপ্তার করা হয়। আপত্তিকর অবস্থায় পাকড়াও হয় বিকাশ চক্রবর্তী নামে এক গ্রাহক। তার বাড়ি সোনারপুরে।
সংবাদপত্র, টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে এবং লিফলেট বিলি করে ম্যাসাজ পার্লারে গ্রাহক টানা হত বলে জানা গিয়েছে। ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকায় ‘ফুল রিল্যাক্সেশন’-এর নামে পার্লারে চলত মধুচক্রের কারবার। ধৃতদের মধ্যে বেশ কিছু কলেজ পড়ুয়া তরুণীও রয়েছে।
সর্বশেষ খবর
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুরে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের
-
ব্যর্থ হলেও মার্কশিটে লেখা থাকবে না ‘ফেল’ শব্দটি, পড়ুয়াদের মনোবল বাড়াতে নয়া ভাবনা বিহার সরকারের
-
বাইকের পিছনে ধাওয়া দুষ্কৃতীদের! ভোটমুখী পাঞ্জাবে আপ নেতাকে গুলি করে ‘খুন’
-
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের, যাদবপুরে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চাইল কংগ্রেস