সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক জালিয়াতির শিকার রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথা অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন৷ জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ জাহিদ নামে এক যুবককে৷
১৯ নভেম্বর শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন রাজ্যপাল৷ তাঁর অভিযোগ ছিল, এসবিআই ব্যাঙ্কের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে একজন তাঁকে ফোন করেছিল৷ তাঁর ডেভিড কার্ড সম্পর্কিত কিছু তথ্য চায় সেই ব্যক্তি৷ শ্যামলবাবুও তাকে বিশ্বাস করে যাবতীয় তথ্য দিয়ে দেন৷ এরপরই তিনি জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ১,১২,৮৯৯ টাকা তুলে নেওয়া হয়েছে৷
প্রাক্তন রাজ্যপালের অভিযোগ পেয়েই তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারা৷ জানা যায়, নয় দফায় ন’টি গেটওয়ে ব্যবহার করে এই টাকা তোলা হয়েছে৷ সেই সূত্র ধরেই অভিযুক্ত মহম্মদ জাহিদকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতকে আদালতে তোলা হলে ১৬ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷ পুলিশের অনুমান, শুধু জাহিদ নয় এর নেপথ্যে আরও অনেকের হাত রয়েছে৷ তাদের খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার
-
এসিএল টু-র যুদ্ধে আল-আরবির বিরুদ্ধে ভরসা রশিদ-র্যামিরেজ, কেমন হবে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ?
-
হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার