Howrah

পুলিশকে মারধর, এলাকায় তোলাবাজি! গ্রেপ্তার হাওড়ার প্রাক্তন কাউন্সিলর রুস্তম

ধৃত তৃণমূল নেতার নাম মহম্মদ রুস্তম। তিনি উত্তর হাওড়ার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। ভোটের আগে এই রুস্তমের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৭:৩১

options
link
পুলিশকে মারধর, এলাকায় তোলাবাজি! গ্রেপ্তার হাওড়ার প্রাক্তন কাউন্সিলর রুস্তম
ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুস্তমকে নিয়ে যাচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র।

পুলিশকে মরাধর। সরকারি কাজে বাধা। এলাকায় তোলাবাজি। একাধিক অভিযোগ। অবশেষে গ্রেপ্তার হাওড়ার (Howrah) প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। গোলাবাড়ি থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে। আজ, শনিবার তাঁকে আদালতে পেশ করা হচ্ছে।

Advertisement

শুক্রবার রাতে গোলাবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার হাওড়া আদালতে তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলরকে তোলা হয়। আদালতে তোলার সময় জনরোষের মুখে পড়েন এই নেতা। এলাকার মানুষ আদালত চত্বরে রুস্তমের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

ধৃত তৃণমূল নেতার নাম মহম্মদ রুস্তম। তিনি উত্তর হাওড়ার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। ভোটের আগে এই রুস্তমের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। ভোটের আগেই ওই এলাকার একটি বেআইনি বাড়ি ভাঙার কাজ শুরু করে পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে রুস্তমের বিরুদ্ধে। পুলিশ আধিকারিকদের মারধরও করে বলে অভিযোগ। এ ছাড়াও এলাকায় স্থানীয়দের ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগ উঠেছে এই রুস্তমের বিরুদ্ধে।

Advertisement

সেই সময় রুস্তমের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলেও শুক্রবার রাতে গোলাবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার হাওড়া আদালতে তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলরকে তোলা হয়। আদালতে তোলার সময় জনরোষের মুখে পড়েন এই নেতা। এলাকার মানুষ আদালত চত্বরে রুস্তমের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তাঁকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগানও ওঠে। অভিযুক্ত কাউন্সিলরকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.