RG Kar Case

আর জি কর কাণ্ডে সিবিআই দপ্তরে নির্মল ঘোষ, কেন তড়িঘড়ি সৎকার? প্রশ্ন তদন্তকারীদের

এই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নিউটাউনের সিবিআই দপ্তরে হাজিরা দিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৯:৪০

options
link
আর জি কর কাণ্ডে সিবিআই দপ্তরে নির্মল ঘোষ, কেন তড়িঘড়ি সৎকার? প্রশ্ন তদন্তকারীদের
অভয়া মামলা ও তোলাবাজি মামলায় জামিন না পেয়ে সরকারকে দুষলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, ফাইল ছবি

পালাবদলের পর খুলেছে আর জি কর মামলার ফাইল। নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার তদন্তে নতুন গতি পেয়েছে। এবার এই মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নিউটাউনের সিবিআই দপ্তরে হাজিরা দিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনার দিন নির্মলের ভূমিকা কী ছিল তা জানতে চায় সিবিআই। 

Advertisement

আর জি কর কাণ্ডে (RG Kar Case) পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছিল সিবিআই। সেই তলবেই বৃহস্পতিবার নিউটাউনের সিবিআই অফিসে হাজিরা দেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্ত করতে গিয়ে বারবার নির্মল ঘোষের নাম উঠে আসে। তরুণী চিকিৎসকের বাবা-মা-ও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। ঘটনার দিন যা ঘট

Advertisement

বুধবার সকালে পানিহাটি শ্মশানে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে ২০ মিনিটের বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আধিকারিকরা বেরিয়ে যান। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল। ময়নাতদন্তের পর মৃতদেহ কারও কথা না শুনেই পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। মৃতার পরিবারের উপর চাপ বাড়ানো হয়েছিল বলেও দাবি। পরিবারের অভিযোগ, নির্যাতিতার মৃতদেহ তড়িঘড়ি দাহ করার জন্য ‘চাপ’ দেওয়া হয়েছিল। এই গোটা প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। এমনকী হাসপাতাল থেকে দেহ বের করার সময়ও তিনি ঘটনাস্থলে ছিলেন। পৌঁছে গিয়েছিলেন শ্মশানঘাটেও। সেই রাতে তিনি কেন শ্মশানে গিয়েছিলেন? কার নির্দেশে গিয়েছিলেন? গোটা প্রক্রিয়া চলাকালীন কী হয়েছিল? তিনি কী করেছিলেন? কেন তড়িঘড়ি দেহ সৎকার করা হল? এই একাধিক বিষয়ে নির্মল ঘোষকে প্রশ্ন করা হতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.