সুব্রত বিশ্বাস: দশমীতে বাবুঘাটে প্রতিমা নিরঞ্জন চলাকালীন বিপত্তি। কলকাতা পুরসভার পে লোডার নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজনকে ধাক্কা মারে। তার মধ্যে একজন গুরুতর জখম। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুজো উদ্যোক্তা এবং পুরকর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অভিযোগ, পে লোডারের চালককে নামিয়ে এনে মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পঞ্জিকার নির্ঘন্ট মেনে এদিন সকাল থেকেই বাবুঘাটে প্রতিমা (Durga Puja 2022) নিরঞ্জন চলছিল। বিশেষ করে বাড়ির ঠাকুর বিসর্জনের পালা চলছিল। ম্যাটাডোর বা লরি থেকে ঠাকুর নামিয়ে আনা হচ্ছিল। সেই সময় বিপত্তি ঘটে।
[আরও পড়ুন: দশেরায় শোকের ছায়া উত্তরাখণ্ডে, বিয়েবাড়ির বাস খাদে পড়ে মৃত ২৫]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় কলকাতা পুরসভার একটি পে লোডার নিয়ন্ত্রণ হারিয়ে ঘাট থেকে নিচের দিকে নেমে আসে। সেই সময় ঘাটে চত্বরে প্রচুর মানুষের সমাগম। পে লোডারটি বেশ কয়েকজনকে ধাক্কা মারে। তাদের মধ্যে একজন গুরুতরভাবে জখম হয়।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত জনতা পে লোডারের চালককে টেনে নামিয়ে আনা হয়। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফের পরিস্থিতি উত্তপ্ত হয় ওঠে। অভিযোগ, পুজো উদ্যোক্তাদের একাংশ পে লোডারকে বাঁচানোর চেষ্টা করছে। এই ইস্যুতে দু’দলের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন সকালের ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।
[আরও পড়ুন: চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা, কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি সৌরভপত্নী]
সর্বশেষ খবর
-
ভোরবেলা মোদিকে ফোন করতে চান ট্রাম্প! ‘বন্ধুরা এরকমই’, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
-
এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল ‘দলছুট’ আপ-ডিএমকেও
-
প্রেমের টানে ধর্মান্তর, দাড়ি কেটে ইসলাম ছেড়ে হিন্দু হলেন উত্তরপ্রদেশের যুবক, গ্রেপ্তার প্রেমিকা
-
‘সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব’, ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা