রেজিস্ট্রি বিয়ে বাতিল করে অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, তরুণীর রহস্যমৃত্যু

লিভ ইন সঙ্গী গ্রেপ্তার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৩:৩৯

options
link
রেজিস্ট্রি বিয়ে বাতিল করে অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, তরুণীর রহস্যমৃত্যু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যুবকের সঙ্গে বিয়ের জন্য রেজিস্ট্রি। তারপর সেই সম্পর্কে দাঁড়ি টেনে অপর এক যুবকের সঙ্গে লিভ ইন। বাড়ির সঙ্গে অশান্তি। এই টানাপোড়ানের মাঝে মৃত্যু হল এক তরুণীর। চারু মার্কেট থানা এলাকার এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

Advertisement

CHARU MARKET DEAD.jpg 1

Advertisement

মৃতের নাম ঊর্মি দাস। ঘটনায় তাঁর লিভ ইন সঙ্গী সুদীপ্ত দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। মৃতের পরিবারের ধারণা আত্মহত্যা নয়, ঊর্মিকে খুন করা হয়। ওই তরুণীর সঙ্গে কয়েক মাস আগে এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল। রেজিস্ট্রিও হয়ে যায়। এরপরই ঘটনা অন্য দিকে মোড় নেয়। ঊর্মির বন্ধুরা সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য চাপ দিতে থাকে বলে জানায় তার পরিবার। এরপর বাড়ির অমতেই ঊর্মি তার বন্ধু সুদীপ্ত দাসের সঙ্গে বেরিয়ে যায়। মাস পাঁচেক আগে চারু মার্কেট থানা এলাকার একটি বাড়িতে ভাড়া নিয়ে তারা থাকতে থাকে। মৃতের পরিবারের বক্তব্য অনেক চেষ্টা করেও মেয়েকে তারা বাড়িতে ফেরাতে পারেননি। মঙ্গলবার সুদীপ্ত ও ঊর্মির সঙ্গে একপ্রস্থ অশান্তি হয়। সেদিন সন্ধ্যার দিকে বাড়ি ফেরেন সুদীপ্ত। ডাকাডাকিতে সাড়া না পাওয়ায় বাড়ির মালিককে ডাকেন। দরজা ভেঙে তারা ঘরে ঢুকে দেখেন সিলিংয়ে ঝুলছেন ঊর্মি। ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ এরপর ঘরটি সিল করে দেয়। গ্রেপ্তার করা হয় ঊর্মির লিভ ইন সঙ্গী সুদীপ্ত দাসকে। ময়নাতদন্তের   জন্য দেহটি পাঠানো হয়েছে। পাশাপাশি ঊর্মির কয়েকজন বন্ধুকেও জিজ্ঞাসবাদা করা হবে। আত্মহত্যার প্ররোচনা-সহ কয়েকটি ধারায় মামলা শুরু করেছে পুলিশ।

Advertisement

[অনলাইনে কেনাকাটার বিল মেটাতে নিজেরই অপহরণের গল্প পড়ুয়ার]

মৃতের পরিবারের দাবি যে বাড়িতে ঊর্মি থাকত সেখানে নিয়মিত নেশার আসর বসত। এমনকী ঊর্মিকে সন্দেহ করত সুদীপ্ত। সন্দেহের বশে উর্মিকে খুন করা হয় বলে মনে করছে মৃতের পরিবার। তবে ঊর্মি বাড়ি ছাড়ার পর থেকে মেয়ের সঙ্গে তেমন সম্পর্ক ছিল না দাস পরিবারের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.