ফের কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে উদ্ধার বিপুল পরিমাণ সোনা। চলতি মাসের ৬ তারিখই বিমানবন্দর থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ সোনা, রুপো, চুনি, পান্না। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে সোমবার ফের কলকাতা বিমানবন্দর থেকে কোটি টাকার সোনা উদ্ধার করা হল। বিমানবন্দর সূত্রে জানা যায়, এদিন ব্যাংকক থেকে কলকাতাগামী একটি বিমানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এই ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চালাছে এনএসসিবিআই থানার পুলিশ। ওই সোনা কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, সোমবার ওই দুই যাত্রী ব্যাংকক থেকে কলকাতায় আসেন। তাঁদের ব্যাপারে আগে থেকেই গোপন সূত্রে তথ্য পেয়েছিল পুলিশ। সেই তথ্যের ভিত্তিতেই কলকাতা বিমানবন্দরে তাঁদের উপর নজরদারি শুরু হয়। পরে সন্দেহের ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় তাঁরা স্বীকার করে নেন, তাঁদের কাছে সোনা রয়েছে। উদ্ধার হওয়া সোনার ওজন ৯০০ গ্রাম। পুলিশের প্রাথমিক অনুমান, সেগুলি ২৪ ক্যারেটের। এর বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এই ঘটনার পেছনে আন্তঃরাজ্য সোনা পাচার চক্রের যোগ রয়েছে বলে অনুমান পুলিশের। এই বিপুল সোনা কোথা থেকে আনা হচ্ছিল এবং এর গন্তব্যই বা কোথায় ছিল তা জানতে তদন্ত নেমেছে পুলিশ।
উল্লেখ্য, গত ৬ আগস্টও বিমানবন্দর চত্বর থেকে ১ কোটি টাকার বেশি মূল্যের সোনা, রুপো, চুনি পান্না উদ্ধার করা হয়। ডোমেস্টিক কার্গোতে করে এই বিপুল পরিমাণ গয়না কলকাতায় এসেছিল। এই ঘটনায় রাজস্থানের এক যুবককে গ্রেপ্তার করে এনএসসিবিআই থানার পুলিশ। এই ঘটনায় ১১ দিনের মাথায় ফের কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল সোনা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ করে খুন করব’, চ্যাটজিপিটিতে পরামর্শ চাইতেই বিরাট ক্ষতি যুবকের
-
সাপেদের প্রতি গভীর টান? ভারতের এই ৫ জঙ্গল সাফারিতে দেখা পাবেন এই রাজকীয় সরীসৃপদের
-
আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুরহস্য লুকিয়ে তারাপীঠ-রামপুরহাটে! মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আর্জি ঋতব্রতর
-
বাংলাদেশের কাছে হারের পর বিরাট জরিমানা অস্ট্রেলিয়ার, কাটা গেল পয়েন্টও! সুবিধা হবে ভারতের?
-
রক্তে ভেজা কমিউনিস্টদের হাত! ‘তিয়ানআনমেনে বেশ হয়েছে’, ছাত্র গণহত্যার সমর্থনে জিনপিং